একজন আমাকে বললো , আজকে আমরা কালপুরুষের ছাদে বৃষ্টিতে ভিজবো । অনেক দিন বৃষ্টিতে ভিজিনা ।
যখন বনানী নিবাসে পৌঁছালাম ঝকঝকে রৌদ্র । আমার মনটা খারাপ হয়ে গেল , বৃষ্টির কোন লণ ই নেই । সে বললো , ধীরে বন্ধু , সময় হোক , বৃষ্টিকে আসতেই হবে , তোমায় কথা দিয়েছি ভিজবো দুজনে ।
দিন গেল , আড্ডা হলো , গান হলো , গলা ডুবিয়ে খাওয়াও হলো । এরই মধ্যে কৌশিক ভাই , ভাবী , শরৎ এলো । আ্ড্ডা নতুন প্রাণ পেল । আমার চোখ কিন্তু ঘুরে ফিরে আকাশের দিকে ।
সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ে আমরা ছাদে গেলাম । আমরা দু'জন হাত ধরে হাঁটছিলাম । আমাকে ভীষণ অবাক করে দিয়ে ঝুম ঝুম বৃষ্টি নামলো । আমরা সেই বৃষ্টিকে আমাদের গায়ে জড়ালাম । মন প্রাণ ভরে গ্রহণ করলাম বৃষ্টির এক একটি ফোঁটা ।
মৃদু হেসে সে বললো , " কি , পেয়েছো তোমার উপহার ? দেখলে তো , তোমার জন্য নামাতে পারি বৃষ্টি "
ধন্যবাদ ইমন ঃ)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




