মিমি আমাকে প্রায়ই বলতো ' ম্যাডাম , এক এক সময় এক এক নম্বর থেকে ফোন করে । আমি হ্যালো , হ্যালো বললেই লাইন কাইট্যা দেয় '
একদিন দেখি আমার কলিগ কবির ভাইয়ের মুখ ভার । ঘটনা কি শুধাইলেই তিনি যা বললেন তা হইলো ' বউ মোবাইলে Chokolet নামটা দেইখা ফোন কইরা শোনে মেয়ে কন্ঠ হ্যালো বলছে । তারপর যা হবার তাই । এখন আপনে আমার বাসায় ফোন কইরা আসল কাহিনী বুঝাইয়া কন , নাইলে আপনের খবর আছে । আল্ল্লাদ কইরা Chokolet ডাকেন আর বউ আমারেই Chokolet বানাইয়া খাওনের ব্যবস্থা করছে '
একাউনটেন্ট কালাম ভাই উইঠা কয় ' ম্যাডাম কাইন্ডলি আমার বাসায়ও একটা ফোন কইরেন , ঐখানেও একই কাহিনী । শরমে এতদিন কইতে পারি নাই , আজকে কবির ভাইয়ের কেস শুইন্যা
'
কয়েকদিন পর --------- বস রেগেমেগে অফিসে ঢুইকাই চিৎকার ' ঐ মাইয়া তোমার নাম বদলাও । চকলেট মকলেট দিয়া এখন আমার ঘরে আগুন লাগার যোগাড় হইছে '
বেচারা মিমি , আমার আল্লাদের খেসারত এমনেই দিল
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


