স্কুল থেকে 2 টায় বেড়িয়ে অফিস ।
অফিস থেকে গোটা কতক ফাইল হাতে বাড়ি ফেরা , সেগুলোর কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে মাঝ রাত পার হয়ে যায় ।
ঠিক এই রকম যান্ত্রিক যখন জীবনটা তখন চারুকলার সামনে ফুচকা খাওয়া , পাবলিক লাইব্রেরীর সিড়িতে আড্ডা দেওয়া , পুরান ঢাকার কাবাব পরোটা , বেইলি রোডে নাটক আরো কত্ত কি যে মিস করি ??
আজ অফিস থেকে ফেরার পথে সিগন্যালে থামতেই একটা ছোট্ট 8/9 বছরের মেয়ে এক গোছা হলুদ গোলাপ এনে মিনতি করলো " আফা , সবগুলি ফুল 10 ট্যাকা । এইটা দিয়া লুটি ( রুটি ) কিন্যা খামু "
জানি কথাগুলো এখন পুরনো হয়ে গেছে শুনতে শুনতে । কিন্তু ওর হাতের হলুদ গোলাপ গুলো তাকিয়ে ছিল আমার দিকে ।
নিয়ে এলাম আমার যান্ত্রিক জীবনে একগুচ্ছ হলুদ গোলাপ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


