ব্লগে ওকে নিয়ে লেখার পরে আর গতকালকে আমার দেশ পত্রিকায় আপন তারিকের লেখার পরে সারাদিন অনেক অনেক টেলিফোন কল আসছে ।
কেউ সাহায্যের আশ্বাস দিচ্ছে , কেউ অনেক অনেক দোয়া করেছে।
সিংগাপুর থেকে সাদিক ভাই আর মালয়শিয়া থেকে গোপাল ভার ফোন করেছে । সবাই , সবাই মিলে প্রাপ্তিকে সারিয়ে তুলবার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে । তাই এখন আমাদের প্রাপ্তি বলতে কেমন যেন সংকোচ হয় , তাই বলছি " আপনাদের প্রাপ্তি ভালো আছে । "
ও তো এখনও পড়তে পারেনা । তবে আমি যখন ওকে পোস্ট গুলো ওপেন করে দেখাই তখন বলে " আল্ল া , পু দেখো কত্তগুলো প্রাপ্তিসোনা কম্পির ( কম্পিউটার) ভিতরে " ... সেই সাথে দেয় ভুবন ভোলানো হাসি ।
এখন ওর রেগুলার মেডিসিন গুলো খাচ্ছে । এই কয়দিন ডায়রিয়ার কারণে বন্ধ ছিল !!
সবাইকে শুভ রাত্রি !!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



