ব্লগের হট টপিক এখন 'নাস্তিক ব্লগার গ্রেফতার'।
পক্ষে বিপক্ষে অনেকেই অনেক কিছু লিখছে। অনেকেই সরকারের এই কাজ মেনে নিতে পারছেন না। কিন্তু আমাদের আইন মন্ত্রী জানাচ্ছেন আইন সিদ্ধ পথেই এই ব্লগারদের গ্রেফতার করা হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিবিসিকে বলেছেন, '২০০৬ সালে যে তথ্য প্রযুক্তি আইন করা হয়েছিলো সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এরকম কোনো কাজ অপরাধমূলক কাজ বলে গণ্য হবে। বিচারের আওতায় এনে তাকে অনধিক ১০ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা যায়।'
এখন কথা হচ্ছে কেন কেউ কেউ এটা মেনে নিতে পারছেন না?
কারণ নাস্তিক থাবা বাবাকে আমাদের এই সরকারই শহীদের মর্যাদা দিয়েছে। যখন একজন সরকার প্রধান থাবা বাবার মত নাস্তিককে শহীদের মর্যাদা দেন তখন ব্লগের নাস্তিকেরা ও তাদের পক্ষের মানুষেরা ভেবে নিয়ে ছিলো সরকার তাদের পক্ষে আছে। তাই যত যাই আইন থাকুক তা অন্তত্য তাদের ক্ষেত্রে তা প্রযোয্য হবে না। এখন মুক্তচিন্তার ঝান্ডাধারীরা আইনের প্রয়োগ দেখেই আশাহত হয়ে মত্কার করতেছে।
সরকার বিরোধী পক্ষকে যতই অত্যাচার করুক কেউ কিছু বলেনি।তখন এই মত্কাররত ব্লগারা কিন্তু বাংলা পরীক্ষায় ব্যস্ত ছিলেন।
মনে করে দেখুন সরকার বিরোধীরা কম কি ৮৬'র জাতীয় বেইমানের কথা বলছে? তখন কেউ কানে তুলেনি। ভাবছেন না সরকার তো আমদের সাথেই আছে। এখন কি ৮৬'র বেইমান চেনা যায়?
মনে করে দেখুন সরকার বিরোধীরা কম কি বাকাশালী চাঁদ দেখাতে চাইছে? তখন কেউ কথা শোনেনি। এখন কি বাকশালী চাঁদটা দেখা যায়?
নাস্তিক নামের এই সাম্প্রদায়িক কীটের গ্রেফতারের বিপক্ষে আজ যারা বলতেছেন তারা কি আমাদের দেশের আইনে বিপক্ষেই বলতেছে না? আমার দেশের আইন নিয়ে সমস্যা থাকলে বাবুরা অন্য দেশে যাও।অন্যখানে গিয়ে মত্কার করো। আর এই দেশে থাকতে হলে এই দেশের আইনকে সম্মান করো।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





