somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ সময়ের জলবসন্ত

০১ লা মে, ২০১২ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ সময়ে অনেকেই জলবসন্তে আক্রান্তের হার বেড়েছে। সাধারনত শিশুরা বেশির আক্রান্ত হচ্ছে। এটি ভাইরাস দ্বারা হয়ে থাকে। এটি সংক্রামক রোগটি খুবই ছোঁয়াচে। একজন থেকে খুব দ্রুত অন্যজনে ছড়ায়। তবে কেউ একবার আক্রান্ত হলে বাকী জীবণের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। ভেরিসেলা জোস্টার নামক ভাইরাস এ রোগের জন্য দায়ী। ভাইরাসটি দেহে প্রবেশের সাথে সাথে লক্ষণ দেখা যায় না। সাধারনত ভাইরাস দেহে প্রবেশের ১১-২২ দিন পর্যন্ত কোন লক্ষণ দেখা যায় না। এ সময় ভাইরাস বংশবৃদ্ধি করতে থাকে। হঠা? করেই জ্বর দিয়ে জলবসন্ত প্রকাশ প্রায়। জ্বরের সাথে শরীরব্যথা, মাথাব্যথা, শরীর ম্যাজ ম্যাজ ভাব থাকে। জ্বরের দ্বিতীয় দিন শরীরে বিশেষ করে বুকে ও পিঠে বিশেষ ধরণের গুটি গুটি দেখা যায়। পরে তা বড় হতে থাকে ও কেন্দ্রে পানি জমতে থাকে। এ থেকেই এর নাম জলবসন্ত। আবরণ খুব পাতলা হওয়ায় অল্পতেই ফেটে যায়। এরপর শরীরের বাইরের দিকের অঙ্গ যেমন হাত-পায়ে গুটি দেখা দিতে থাকে। তবে হাত-পায়ের তালুতে গুটি দেখা যায় না। মুখের ভেতরে, মাথার ত্বকেও জলবসন্ত ওঠতে পারে। পুরো শরীরে বিভিন্ন বয়সের গুটি থাকে। পরে ধীরে ধীরে তা শুকিয়ে যায়। গুটিগুলো বেশ চুলকাতে পারে। চুলকালে গুটি ফেটে গিয়ে ক্ষত হতে পারে ও পরবর্তীতে স্থায়ী দাগ দেখা দিতে পারে। তাই চুলকানো থেকে সাবধান। গুটি ওঠার সময় এটি অন্যকে বেশি সংক্রমিত করে। এ সময় বাইরে বের না হওয়া ভালো বা এ সময় আক্রান্ত ব্যক্তি থেকে দুরে থাকতে হবে। তবে গুটি শুকানো পর্যন্ত সংক্রমিত করতে পারে।
জলবসন্ত তেমন কোন ক্ষতি করে না। সংখ্যায় খুব অল্প হলেও এর জটিলতার মধ্যে আছে গুটি থেকে রক্তক্ষরণ, নিউমোনিয়া, হেপাটাইটিস, মস্তিষ্কে প্রদাহ, কিডনির প্রদাহ, ত্বকের প্রদাহ, অস্থি সন্ধির প্রদাহ। গর্ভবতীদের জলবসন্ত গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। তাই সাবধান হোন। এছাড়া এদের প্রকোপ বেশি হয়। এছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বা স্টেরয়েড বা অন্য ওষুধ দিয়ে তা কমিয়ে রাখা হয়েছে তাদের ক্ষেত্রে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। প্রতিরোধের জন্য টিকা নিতে পারেন। শিশুদের জন্য ১২-১৫ মাস বয়সে প্রথম ডোজ ও ৪-৬ বছর বয়সে দ্বিতীয় ডোজ নিতে হয়। ১৩ বছরের বেশি বয়সীরা ৪-৮ সপ্তাহের ব্যবধানে ২টি ডোজ নিতে পারেন। তবে গর্ভবতী মায়েদের ও খুব রোগাক্রান্তদের এ টিকা নেয়া যাবে না।
এ রোগে চিকি?সা বলতে উপসর্গ কমানোর চিকি?সা করা হয়। চুলকানি বন্ধে অ্যান্টিহিস্টামিন যেমন লোরাটিডিন, ফেক্সোফেনাডিন, সিট্রিজিন সেবন করা যেতে পারে। এছাড়া ক্যালোমিন লোশন লাগাতে পারেন। নখ ছোট করতে হবে। রাতে ঘুমানোর সময় শিশুদের আঙ্গুলগুলো একত্রে করে বেধে রাখতে পারেন। এটি পানিশুন্য করে। তাই বেশি করে পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। ব্যথা থাকলে পেইনকিলার সেবন করতে পারেন। মুখে ক্ষত হলে নরম খাবার খান, ঝাল, লবণ মসলাযুক্ত খাবার কম খান। টাইট কাপড়-চোপড় না পরে সুতি ঢিলেঢালা জামা-কাপড় পরিধান করুন। এন্টিভাইরাল ওষুধ যেমন অ্যাসাইক্লোভির বিশেষক্ষেত্রে সেবন করা যেতে পারে। এতে রোগের প্রকোপ কমে মাত্র। গর্ভবতী, নবজাতক, গুটি ওঠার ২৪ ঘন্টার মধ্যে ও কম রোগ প্রতিরোধক্ষমতা সম্পন্ন হলে এ ওষুধ সেবন করা যেতে পারে। তা অবশ্যই চিকি?সকের পরামর্শে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×