somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একজন নীলমেঘ
মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

সাহায্য পোষ্টঃ পুরানো গল্পের বই থাকলে দয়া করে আমাদেরকে দিন

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মনে করি, যারা এই পোষ্টটি পড়ছে, তাদের মধ্যে ৯০ভাগ মানুষের বাসায় বই রয়েছে।
আর আশা করি অবশ্যই এর বেশির ভাগ বই আপনাদের পড়া শেষ। এখন হয়তো ভালোবাসার টানে, স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। কিংবা মাঝে মাঝে সেখান থেকে ২-১টা গল্পের বই নিয়ে পড়েন।
কিন্তু সব বই হয়তো পড়া হয়না আর।

আচ্ছা, আমার প্রশ্ন, গল্পের বইয়ের মূল কাজ কি?
সেটা পড়া, আনন্দ পাওয়া, আর সেখান থেকে কিছু শেখা। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, তা হলো স্বপ্ন দেখা, আর এর ফলেই আমাদের সৃজনশীলতা বৃদ্ধি পায়।

কিন্তু, বইটা যখন আপনার বাসায় পরে থাকবে, তখন কি তার যথেষ্ট মূল্যায়ন হচ্ছে???

আমাদের দেশে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যারা বই পড়ার সুযোগ পায় না। পায় না স্বপ্ন দেখার সুযোগ। কিন্তু আমাদের সকলের ছোট ছোট সাহায্য পারে তাদের এই সুযোগ করে দিতে।
পুরাতন বইয়ের নতুন পাঠক তৈরি করার স্লোগান নিয়ে আমরা শুরু করছি "পড়ুয়া উৎসব-২০১৭"।

আপনার ঘরে ফেলে রাখা অনেকগুলো বই থেকে একটি বই দিলেও তা আমাদের জন্য অনেক মূল্যবান।
একবার ভাবুন, আপনি একটি বই দিলে তা একটা স্কুলে লাইব্রেরি তে থাকবে। স্কুলের কয়েকশ বাচ্চা আপনার দেয়া বইটি পড়বে, আবার প্রতি বছর নতুন নতুন বাচ্চা স্কুলে ভর্তি হবে, সেই বাচ্চারাও আপনার দেয়া বইটি পড়বে।

অর্থাৎ আপনার একটি বইয়ের কতগুলো পাঠক তৈরি হচ্ছে!!! ভাবতেই অবাক লাগেনা???

তাই ফেলে না রেখে আপনার পুরাতন গল্পের বই, কমিক্স ইত্যাদি পৌঁছে দিন আমাদের কাছে, আমরা পৌঁছে দেবো বই-বঞ্চিত গ্রামের দরিদ্র শিশুদের কাছে।।।

লক্ষ্য অনেক বড়, ১০,০০০ বই সংগ্রহ করা ও তা দিয়ে ৫০টি লাইব্রেরি করা। আপনাদের সহায়তা ছাড়া তা সম্ভব না। তাই এগিয়ে আসুন সেসকল সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য, যারা বই পড়তে আগ্রহী, কিন্তু পাচ্ছেনা বই পড়ার সুযোগ। আমাদের সম্মেলিত চেষ্টাই পারে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে।

বই দিতে চাইলে বা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
সারোয়ার আহমেদ কিরণঃ 01944912729,
নাজমুল ইসলামঃ 01845855388
রাফসানঃ 01571704910

Event Link: Click This Link

বই সংগ্রহ করা হবে ৩০শে এপ্রিল পর্যন্ত
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×