আকাশে মেঘমালা ছায়াবাজি করে
শীতল বাতাসে ভিজে মন
আমি তোমায় দেখি আর আকাশ দেখি
দু-টানায় থাকি সারাক্ষণ।
তুমি বাতাসে আচঁল উড়াও, আমি দীর্ঘশ্বাস
স্বপ্নহত্যার মিছিল আসে দীর্ঘ বারোমাস
সুখস্মৃতি থেকে ব্যথা বেশী হয়ে যায়
আমার মাঝবয়সী প্রেমে, তোমার চাতুরতায়।
তুমি ছাড়া আমার শূন্যতায় বসবাস
অন্ধকারে ছায়া খুজেঁ দীর্ঘ কারাবাস
যত দূরে যাও,যতই ভুলেই যাও ফিরাবো আবার
ভালোবাসাতে না হওক, অশ্রুতে আমার।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




