নয়ন্তী,
তুমি চলে যেওনা,
ভোরের শিশিরে হিমেল হাওয়ায় পাশাপাশি হাঁটবো
আঙুলের আঙ্গিনা ছুঁয়ে দিবো নিতান্ত ভালোবাসায়।
তুমি না হয় আলতা পায়ে পায়েল পড়ো
হাসিতে আকাশ বাতাস তুচ্ছ করো
আমি না হয় অবাক হয়ে, দেখবো তোমায় ভেজা চোখে।
এ জলে কান্না খোঁজে, তখন তুমি জেদ করোনা
নয়ন্তী,
তুমি চলে যেওনা ।
চোখের উপর চোখ জড়ায়ে আকাশ তুমি দেখো
আমায় না হয় উহ্য করে তোমার পাশে রেখো
দুপুর গড়ায়ে গোধূলি আসুক তখনও তুমি থেকো
নয়ন্তী,
চলে যেওনা।

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




