ও মেয়ে শুনছো ?
আমার নীল খামের চিঠি গুলো আজও তোমার ঠিকানা খুজেঁ পাইনি।
আমার নীলপদ্ম গুলো আজও তোমার হাতে তুলে দেওয়া হয়নি।
ও মেয়ে জানো,
কতো রুদ্র বৈশাখ কেটে গেলো ঝড়ের পূর্বাভাস শুনতে শুনতে।
ভাষাহীন এই নির্বাক চোখ আজ ক্লান্ত তোমাকে খুঁজতে খুঁজতে।
ও মেয়ে শুনছো?
স্যাতস্যাতে এই জীবন মাঝ রাত্রিরে নিঃশব্দে জেগে থাকে,
দূরবর্তী কোন কূলের ঠিকানায় কুয়াশায়, তোমায় খুজেঁ ।
ও মেয়ে জেনে রেখো ...
আসছে শ্রাবনে বরষায় ভিজে ক্রন্দন লুকিয়ে রেখে, তোমাকে খুজেঁ না পেয়ে।
একা থাকার ভালোলাগায় নিজেকে ডুবিয়ে,
জোসনা রাতে প্লাবিত হয়ে হাওড় অঞ্চল দাপিয়ে বেড়াবো।
সাগরের তুমুল গর্জন শুনে লোনা পানিতে পা ভিজিয়ে,
সন্ধ্যা রাতে হিমেল অনলে নিজেকে পুড়াবো।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



