somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকাশিতব্য মেট্রোপলিটন গল্প গুচ্ছ - ৪ এর জন্য আগ্রহী নবীন গল্পকারদের থেকে গল্প আহ্ববান করা হচ্ছে।

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :












যাদের লেখা আগে কখনো কোন পত্রিকায়, বইয়ে, ম্যাগাজিনে প্রকাশিত হয়নি, তাদের জন্য একটি সুখবর। ২০১৩ সালে প্রকাশিত মেট্রোপলিটন গল্প গুচ্ছ সিরিজের ১, ২, ৩ এর সফলতার পর বইটির ৪র্থ সংখ্যা বইমেলা ২০১৫তে প্রকাশিত হতে যাচ্ছে "মেট্রোপলিটন গল্প গুচ্ছ-৪"



প্রথমবার, দ্বিতীয়বার ও তৃতীয়বার নবীন লেখক-লেখিকাদের ভিন্ন স্বাদের গল্প নিয়ে সাজানো মেট্রোপলিটন গল্প গুচ্ছ এর আদলে চতুর্থবারেও একই ধারায় প্রকাশিতব্য বইটি নবীন লেখক-লেখিকাদের বইয়ের জগতে নিজেদের সুযোগ করে দেওয়ার জন্য চতুর্থ সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে ২০১৫ সালে।



বাংলাদেশের সমসাময়িক ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ক্যাটাগরিতে গল্প দেওয়া যাবে,



১.সায়েন্স ফিকশন (নির্বাচিত হয়ে গিয়েছে)


২.ভৌতিক (নির্বাচিত হয়ে গিয়েছে)


৩.গোয়েন্দা (নির্বাচিত হয়ে গিয়েছে)


৪.রহস্য (নির্বাচিত হয়ে গিয়েছে)


৫.সামাজিক (নির্বাচিত হয়ে গিয়েছে)


৬.ভালবাসার গল্প (নির্বাচিত হয়ে গিয়েছে)


৭.পারিবারিক ঘটনা নিয়ে গল্প (নির্বাচিত হয়ে গিয়েছে)


৮.সমসাময়িক ঘটনা নিয়ে গল্প (নির্বাচিত হয়ে গিয়েছে)


৯. বিরহ/রোমান্টিক/প্রেমের গল্প (নির্বাচিত হয়ে গিয়েছে)


১০.থ্রিলার (নির্বাচিত হয়ে গিয়েছে)


১১.রম্য (নির্বাচিত হয়ে গিয়েছে)


১২.স্যাটায়ার (নির্বাচিত হয়ে গিয়েছে)


১৩.ফ্যান্টাসি ফিকশন (নির্বাচিত হয়ে গিয়েছে)


১৪.কিশোর গল্প (নির্বাচিত হয়ে গিয়েছে)






যে বা যারা নিচের শর্তাবলী মেনে এই বইয়ের জন্য লেখা(নতুন) জমা দিতে চান, (ব্লগে বা ফেসবুকে আগের লেখার ক্ষেত্রে কাহিনী বিচার করে নেওয়া যেতে পারে) তারা যোগাযোগ করুন [email protected] এই মেইল অ্যাড্রেসে কিংবা সম্পাদকের ফেসবুক আইডি অথবা ইনবক্স করুন ফেসবুকের অফিশিয়াল পেইজে অথবা সরাসরি কথা বলতে চাইলে যোগাযোগ করুন 01933011748 এই নাম্বারে।



শর্তাবলীঃ

*বইটিতে মোট ১৬জনের লেখা থাকবে। প্রত্যেকটি ক্যাটাগরিতে নূন্যতম একটি করে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬টি গল্প নির্বাচিত করা হবে।



*যাদের লেখা আগে কখনো কোন পত্রিকা/বই/ম্যাগাজিনে প্রকাশিত হয়নি, তারা অগ্রাধিকার পাবেন। গল্পের উপস্থাপন অবশ্যই দৃষ্টিনন্দিত হতে হবে।



*কাউকে ব্যক্তিগত আক্রমন বা ব্যক্তিস্বার্থ হাসিল করে কোন লেখা জমা দেওয়া যাবে না।



*ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বা কোন বিশেষ ব্যক্তি, গোষ্ঠীকে উষ্কানিমূলক কোন বক্তব্য রেখে গল্প দিলে তা সাথে সাথে বাতিল হয়ে যাবে।



*গল্প মানে গল্প কোন বিশ্লেষনধর্মী কিংবা দর্শনচিন্তা মূলক কিংবা ফেসবুক/ব্লগ জগতের দর্শনমূলক লেখাভিত্তিক পোস্ট নয়।




*নির্বাচিত লেখকদের এই গ্রুপে নেয়া হবে ।



*বইটি প্রকাশিত হবে অমর একুশে বইমেলা ২০১৫ তে।



*প্রত্যেকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন এক বা একাধিক গল্প দিতে পারবেন। তবে নির্বাচিত হবে যেকোন এক ক্যাটাগরির একটি মাত্র গল্প।



*মেইল অ্যাড্রেস [email protected] এ মেইলে অ্যাটাচ করে পাঠানোর সময় "মেট্রোপলিটন গল্প গুচ্ছ -৪" শিরোনামে পাঠাতে হবে।



*দয়া করে কেউ গ্রুপের ওয়াল পোস্টে বা ইনবক্সে গল্প পাঠাবেন না। কেবল মেইলে পাঠানো গল্প বিবেচনার জন্য গ্রহনযোগ্য হবে।



*শব্দসীমা সর্বোচ্চ ±১৫০০ শব্দ। এর কম হতে পারে, তবে এর বেশি হওয়া যাবে না। মাইক্রোসফট অফিস ডকুমেন্ট ফাইলে সেভ করে মেইলে অ্যাটাচ করে গল্প পাঠাতে হবে। মেইলে লেখা কোন গল্প গ্রহনযোগ্য হবে না।



*প্রতিটি গল্প অভ্রতে টাইপ করে লেখা পাঠাতে হবে।



*লেখা জমা দেওয়ার শেষ সময় ৩১শে অক্টোবর ২০১৪ রাত ১০:০০টার মাঝে।


*যতি চিহ্নের প্রয়োগে যত্নবান হওয়ার অনুরোধ রইলো। বেশিরভাগ ফেসবুকের/ব্লগের লেখক/লেখিকারাই যতি চিহ্নের ভুল প্রয়োগ করেন, এবং কোন বাক্য শেষ হওয়ার পরে একটি স্পেস দিয়ে তারপর যতি চিহ্ন দেন। এটি ভুল প্রয়োগ। আশা করি এই ভুলটি সবাই এড়িয়ে চলবেন।

*বানান প্রয়োগেও যত্নবান হওয়ার অনুরোধ রইলো। টাইপিং মিসটেক হতেই পারে। সেটা সমস্যার কিছু না, কিন্তু অনেকেই নিজের মতো করে বাংলা ভাষাকে লিখেন। যেমন করেছি কে লিখেন করসি, খেয়েছি কে বলেন খাইসি, যাবে কে বলে যাবা, করবে কে বলে করবা। যা কে বলে যাহ! না কে বলে নাহ, তো কে বলে তোহ। এরকম ভুলগুলোও সবাই এড়িয়ে চলবেন এবং যত্নবান হবেন বলেই আশা করছি।


*১৬টি গল্প থেকে সেরা ৪জনকে মেট্রোপলিটন গল্প গুচ্ছ ৫ এর জন্য মনোনীত করা হবে। এবং সেরা ৪ এর মধ্যে একজনকে তুলে দেয়া হবে সেরা গল্পকারের পুরষ্কার ২০১৫ বইমেলায়।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×