সংখ্যালঘু হওয়ায় এ দেশ আমাকে গতকাল আরো বড় একটা সম্মান দিয়েছে
১২ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সংখ্যালঘু হওয়ায় এ দেশ আমাকে গতকাল আরো বড় একটা সম্মান দিয়েছে। বর্তমানে এই বাসায় ২ বছর হল আছি। এই ২ বছরে বাড়িওয়ালা গতকালই প্রথম জানতে পারেন আমি বৌদ্ধ। বাসাটি আমার স্ত্রী(মুসলিম সম্প্রদায়ের) ভাড়া নিয়েছিলেন, তাই আমার পরিচয় আর জানতে চায়নি। কিন্তু জানার পর, একজন মুসলমান মেয়ের স্বামী কিভাবে বৌদ্ধ হতে পারে - এ নিয়ে তাদের তীব্র আপত্তি। তাই আমাকে জোর গলায় বলে গেলেন, ‘বিধর্মী, নাপাক দম্পতিকে বাসা ভাড়া দিলে ঘরে ফেরেশতা থাকে না। সামনের মাসে বাসা ছেড়ে দিয়েন।’ এই ঘটনায় এই দেশ আর মুসলমানদের প্রতি আমি এতটুকু অভিমান করিনি। কারণ আমি জানি সংখ্যালঘুদের কোনো দেশ হয় না। হয়তো ভারতের কোনো শহরে আমার মতো কোনো সংখ্যালঘু মুসলমান একইভাবে হেনস্তা হচ্ছেন। কিংবা আমেরিকার রাস্তায় কোনো কালো মানুষ গুলি খাচ্ছেন। তোমরা যারা সংখ্যাগুরু (বাংলাদেশের মুসলমান, ভারতের হিন্দু, বার্মায় বৌদ্ধ), তারা আসলেই ভাগ্যবান। তোমাদের দেশ আছে। তোমাদের সম্মান আছে। রাতশেষে আমরা হয় সংখ্যালঘু না হয় রিফিউজি! তোমাদের ঘরে ‘ফেরেশতা’ আসুক। সবসময় এই কামনাই করি।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন