পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যগণ,
খোলা চিঠির শুরুতে আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন কারণ আমাদের দেশের সংস্কৃতিতে শিক্ষকরা এক অসীম শ্রদ্ধার স্থান দখল করে আছেন, গুরুজনরা বলেন পিতা-মাতা আর ঈশ্বরের চেয়েও নাকি শিক্ষক শ্রেষ্ঠ। যদিও আপনাদের সাম্প্রতিক কালের কর্মকান্ড আপানেদের শ্রদ্ধা প্রাপ্তির পথে বিরাট বাধা এবং আপনাকে ঈশ্বর নয়, যম হিসাবেই বেশী ... কিন্তু আমি অপরাগ কারণ আমার সংস্কৃতি একজন শিক্ষককে শ্রদ্ধা করতে শিখিয়েছে।
আপনাদের উদ্দেশ্যে এই খোলা চিঠি প্রকাশের কারণ আপনাদের পূর্ব বর্ণিত সাম্প্রতিক কালের কর্মকান্ড, যা দেখে আমার মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে... আচ্ছা
বিশ্ববিদ্যালয় কি আপনাদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত চাষ ভ্থমি? দফায় দফায় যার মুল্য বৃদ্ধি করা যায়?
বিশ্ববিদ্যালয় কি আপনার বসতবটিকার কোন সাধারন ঘর , যাহা যেকোন সময় তালাবদ্ধ করে রাখা যায়?
বিশ্ববিদ্যালয়ে কি কয়েদীরা পড়তে আসে যে তাদের জন্য পুলিশ মোতায়ন করে রাখতে হবে?
জানি এই সব প্রশ্নের কোন উত্তর আপনাদের কাছে নাই এবং আমাকে উত্তর দিতে আপনারা বাধ্য নন ...
আপনারা বিশ্ববিদ্যালয়কে বানাতে চান ব্যাবসার স্থল...
শিক্ষকতার মতোন মহান পেশাকে টাকা বানাবার জন্য সর্বদা বিক্রির জন্য প্রস্তুত সাইনবোর্ড লাগিয়েছেন।
আপনারা বিশ্ববিদ্যালয়ের আয় বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের i জায়গা বরাদ্দ দিচ্ছেন বহুজাতিক প্রতিষ্ঠানকে...
পিপিপির পেক্ষ গলা ফাটাচ্ছেন সর্বদা।
নৈশ্যকালীন কোর্স চালুর নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবিঠাকুরের মতো মণিষীদের জ্ঞান বিতড়নের নৈশ্য বিদ্যালয়কে করেছেন wkক্ষvi পণ্যায়নের কেন্দ্রস্থল ... যেখানে মেধা নয় মানিব্যাগই শেষ কথা।
আপনারা আপনাদের সোনার ছেলেদের খেদমতে ব্যাস্ত ... তাদের মনরঞ্জনের জন্য ব্যানইলে যে আপনার চেয়ার থাকবেনা।
আপনারা তাদের ৪ তলা থেকে সহপাঠী নিক্ষেপ প্রতিযোগীতা কাজ নিজে দাড়িয়ে তদারকি করেন, নির্দেশনা দেন ... বাহ কি চমৎকার আপনাদের কর্তব্যবোধ !!!!!!!!!!!!!!! আপনারা সভ্যতার সবচাইতে আত্মিক সর্ম্পক কে রুপান্তর করছেন আর্থিক সম্পর্কে ?
মধ্যবিত্ত পরিবারের সন্তান যখন তাদের উপর বর্ধিত ফি প্রত্যাহারের জন্য চিৎকার করে তখন আপনি পুলিশের দ্বারা তাদের পিঠে নিরাপত্তার বোঝা চাপান দেন , যখন চুপ বলে টুঠি চেপে ধরেন তখন আপনাকে কোন রাসভারি শিক্ষক মনে হয়না মনে হয় কোন সামরিক শাসক। কথা বলার জায়গা ছাত্র সংসদ তো বন্ধ করেছেন অনেক আগেই ...
আচ্ছা একবার পিতা হয়ে আপনার বিবেক কে জিজ্ঞাসা করেন তো আপনার বর্ণিত কর্মকান্ড সমুহ কি ঠিক ?
আমি আবারও অপরাগ কারণ আমার সংস্কৃতি আমার পিতা কে শ্রদ্ধা করতে শিখিয়েছে।
আপনাদের সুসাস্থ্য কামনায় শেষ করলাম।
ভাল থাকুন, সবোর্চ্চ ভাল ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


