somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নস্টালজিয়া বাল্যকাল

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মূহুর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলে, "হে আমার গোলাম আমি তোর অমুক কাজে সন্তুষ্ট হয়েছি, তুই আমার কাছে কি চাও বল" কোন প্রকার দিকবিধিক না ভেবে বলতাম চিরস্থায়ী বাল্যকাল চাই।

চোখ গোল করে তাকানোর কিচ্ছু নাই ভাই। সোনা-দানা-সম্পত্তিতে সুখ নাই। বাল্যকালটা কেন চাইতাম তা চোখ বন্ধ করে একবার আপনার বাল্যকালে ঘুরে আসেন। দেখেন সকাল-সন্ধা বাল্যকালের প্রতিটি ক্ষনে কি সুখ বিছানো আছে পরতে পরতে।

কি বড় হয়ে অস্থ্যির চিন্তা জগতে বিচরনের কারনে নিউরন অতীতের স্মৃতি খুঁজে পেতে কষ্ট পাচ্ছে? তাহলে থাকুন আমার সাথে আমার স্মৃতি বলতে থাকি দেখুন তার আপনার স্মৃতির সাথে মিলে কিনা। যা মিলে মিলান বাকি গুলো স্মৃতি হাতরে বের করে আনুন।

খেলাধূলা:

বাল্যকালের সবচাইতে বেশি উপভোগ করতাম খেলাকে। গ্রাম্য এমন কোন খেলা নাই যে খেলি নাই। সকাল-সন্ধা সুযোগ পেলেই মাঠে-জঙ্গলে-গাছের ডালে-পুকুর/বিলে। খেলার কোন শেষ নাইরে ভাই। পোলাপাইনের যখন যেইটা মনে উঠতো ঐটাই খেলা শুরু করে দিতাম। সব খেলার কথা বইলা শেষ করতে পারুম না। উল্লেখযোগ্য কয়েকটা না বললেই নয়।

মার্বেল খেলা, লাড্ডু খেলা, সাত চারা, বউছি,দাড়িয়াবান্ধা, ফুলটবল, ক্রিকেট, বরফ পানি, টিলো এসেপ্রস, ঘুড়ি ওড়ানো, পানির নীচে ডুব দিয়ে থাকা। আর বৃষ্টির দিনেও খেলা থেমে থাকতো না। চোর-পুলিশ, ষোল গুটি, লুডু, খেজুরের চারগুটি, বাঘবন্ধি, দাবা খেলা।

বন্ধুদের সাথে স্মৃতির ডায়লগ:

> দোস্ত বিকলে মাঠে আহিস কিন্তু

> ওই কয়টা মার্বেল হাওলাত দে, জিত্তা দিয়া দিমুনে

> দোস্ত আমি তোর দলে খেলুম কইলাম

> ওই কাইন্ঠামি করবিনা কইলাম

> অইবোনা, দানে দানে তিন দান। আবার টস দে।

> সন্ধার পর আইতারুম না দোস্ত, মায় এক্কেবারে মাইরা ফালাইবো।

পড়াশোনা:

এইটার কথা মনে পড়লে আবার বাল্যকালে ফেরত যাইতে মন চায় না। চিরতার চাইতেও বিরক্তিকর লাগতো খেলার টাইমে পড়তে বসা যদিও পড়ার টাইমে খেলতে বিরক্ত তো দূরের কথা মজাই মজা। স্কুল থেকে পলায়ন অনেকে উপভোগ করলেও আমি কখনো স্কুল পালাইনি। তবে অনেক বন্ধুকেই দেখছি টিফিনের সময় বাথরুমের ওয়াল টপকে স্কুল পালাতে। এতে তারা কি মজা পেত কে জানে।মাঝে মধ্যে পরের দিন টিফিনে পালানোর অপরাধে ওরা ধুমতারাক্কা মাইর খাইতো। তারপরও পালাইতো। নিশ্চই কোন মজা আছে তাতে। আবার বাল্যকালে ফিরে গেলে ট্রাই দিয়ে দেখবো কি মজা তাতে।

মজার কিছু স্মৃতিময় ডায়লগ:

> ওই মামা ২ টাকার ঝালমুড়ি দেন/একটা আইসক্রীম দেন/দুইটা আলু দেন...

> স্যার পেট ব্যাথা করতাছে ছুটি দেন...

> মা আজ স্কুলে যাইতে ভাল্লাগতাছেনা/মা মাথা ব্যাথা করছে স্কুলে যাইতে পারবোনা/এতো বৃষ্টির মধ্যে স্কুলে কেউ আইবোন খামোখা আমি যাইয়া কোন লাভ নাই।

> দোস্ত তোর শার্টের পেছনে কে জানি কলমের কালি লাগইয়া দিছে।

> এক এক স্যারের এক এক নাম রেখে তা নিয়ে মজা করা

> স্কুলের ঘন্টা পরলে কার আগে কে ক্লাস থেকে বের হবে হইহুল্লুর করা। একসাথে চিল্লাইয়া গান গাওয়া - “ স্কুল ছুটি...গরম গরম রুটি...এক কাপ চা...সবাই মিলে খা’’

আহ! লিখতে লিখতে হয়রান হইয়া গেলাম। আজ আর না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×