somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ারল্ড রেকর্ড এ আবারো বাংলাদেশ

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশেষ সরকারী তত্ত্বাবধানে ফায়ারসার্ভিস এর অকুতোভয় কর্মীরা সফলতার সাথে বিশেষ ব্যবস্থায় কিছু তেলাপোকা এবং টিক টিকিকে বাংলাদেশের বিখ্যাত এক ব্রান্ডের জুস খাওয়াতে সফল হয়েছেন। অনেকের মনে এ ব্যাপারে সন্দেহ জাগলেও,ফায়ার সার্ভিসের কতিপয় ব্যক্তি অসংখ্য মিডিয়ার সামনে এর সত্যতা স্বিকার করেছেন এবং মিডিয়াগুলো ও এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে,আবেগআপ্লুত হয়ে ক্রমাগত ৭ ঘন্টা নানা ঢঙ্গের কাব্যিক ভাষায় ক্রমাগত ননষ্টপ সম্প্রচারের মাধ্যমে বিশ্ববাশির কাছে এ্ই অসম্ভবকে সম্ভব করার বার্তা পৌছে দিয়েছেন।সারা পৃথিবী বাংলাদেশের মিডিয়া সাংবাদিকদের এরকম একাগ্র ও সত্যিনষ্ঠ সাংবাদিকতার ভূয়শি প্রশংসায় অাপ্লুত হয়ে,বাংলাদেশী রিপোর্টারদের মেধার সঠিক মূল্যায়ন এর জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর অস্কার পুরস্কার প্রচলন করার জন্য অস্কার কমিটির কাছে আবেদন করেছেন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন আন্তর্জাতিক সংবাদকর্মীর তথ্যের বরাতে আরো জানা গেছে ,এইরকম গুরুত্বপূ্ণ এবং দুনিয়াকাপানো একটা ইভেন্ট লাইভ ব্রডকাষ্ট না করতে পারার অনুতাপে বিবিসি এবং সিএনএন এর বেশ কয়জন কর্তা ব্যক্তি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পরেছেন।এরকম গুজব ও শুনা যাচ্ছে যে তাদের অনেকে আত্মনিিপিড়ন ও বিবেকের দংশন সহ্য করতে না পেরে আজীবনের জন্য সাংবাদিকতা পেশা ত্যাগ করা চিন্তা করছেন।
বাংলাদেশ সরকারের বেশ কয়জন মাননীয় মন্ত্রী এই দূর্লভ মূহর্ত অবলোকন করার জন্য প্রচন্ড শীত উপেক্ষা করে ঐ বিরল মূহ্হুর্ত অবলোকন করতে অন্যান্য গুরুত্বপূর্ন রাষ্টীয় দায়ীত্ব সাময়িক ভাবে বন্ধ করে সেখানে উপস্থিত হন। তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এখনো আনুষ্ঠানিক ভাবে এ ব্যাপারে কোন বানী প্রদান করা হয়নি। এদিকে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা বাংলাদেশের দুইিটি চ্যানেলকে তাতক্ষনিক এবং বস্তুনিষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদন টানা ৭ ঘন্টা প্রচার করার জন্য চ্যানেল এবং তার বিরল প্রতিভাবান সাংবাদিকদের আন্তর্জাতিক সন্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে বাংলাদেশের অপশক্তি এবং স্বাধীনতা এবং উন্নয়নের শত্রু এবং নিজেদেরকে বিজ্ঞ পন্ডিত হিসেবে দাবীদ্বার কিছু ব্যক্তি এটাকে সম্পূর্ন সাজানো নাটক হিসেবে উল্লেখ করেছেন। তারা সংবাদ বানিজ্য বা অপসাংবাদিকতা বলেও নিন্দা করেন।
এই বক্তব্যে বিরক্ত এবং ক্ষুব্দ হয়ে সুশীল সাংবাদিকরা তিব্য নিন্দা ব্যক্ত করেন। তাদের অনেকে ঘটনাস্থলে দাড়িয়েই ক্ষুব্দ হয়ে ঐ সকল ব্যক্তির মা ,বোনদের সাথে নানারকম সম্পর্ক স্থাপন করার আগ্রহ দেখান।
লা্ইভ সাউন্ড ব্রডকাষ্টের কারনে বাংলাদেশের অসংখ্য দর্শক তাদের এসব আবেগীয় ইচ্ছা শুনতে পান।
একই সাথে বাংলাভাষার বিরলপ্রায় শব্দভান্ডারের উপর তাদের গভীর জ্ঞান দেখে মুগ্ধ হন।
ইংরেজী মিডিয়াম এর আগমনের পর এ সকল বিরল বাংলা শব্দ শিক্ষার্থীদের প্রায় অজানাই রয়ে যাচ্ছিল।
বাংলা শব্দ ভান্ডারের বিলুপ্তপ্রায় এসব শব্দ চর্চার মাধ্যমে জিবীত রাখার জন্য বাঙ্গালী জাতীর পক্ষ থেকে তাদের বিনম্র সালাম।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×