somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিবি যখন সাংবাদিক

১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরনের ষড়যন্ত্র করার অভিযোগে যায় যায় দিন খ্যাত সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সময় প্রবাস থেকে সাহায্য এবং জনমত তৈরীর একজন সংগঠক শফিক রেহমানকে গ্রেফতার করেছে পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি শাখা। শনিবার সকালে এ বিশেষ শাখার তিন সদস্য একটি বেসরকারী টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে উনাকে একপ্রকার জোর করে বাসা থেকে ধরে নিয়ে যায়।

পত্রিকান্তরে প্রকাশিত সংবাদ সুত্রে শফিক রেহমান এর বাসার তত্বাবধায়ক বা কেয়ারটেকার আব্দুল মতিন মোল্লা জানান সকাল ছয়টার দিকে বাসার মূল গেটে প্রথমে দুজন ধাক্কা দেন। তারপর আরেকজন আসেন। তাঁরা বেসরকারি একটি চ্যানেল থেকে এসেছেন বলে জানান। তাঁরা বলেন, ওই টিভিতে শফিক রেহমানের অনুষ্ঠান আছে। তাঁকে নিয়ে যেতে এসেছেন।

কেয়ারটেকার বাসার পেছনে তিনতলা ভবনের নিচতলায় তাঁদের বসান। তিনতলায় থাকা শফিক রেহমানকে বিষয়টি জানানো হলে তিনি তাঁদের নাশতা দিতে বলেন। তাঁরা তিনজন নাশতা খান। শফিক রেহমানের নামতে দেরি হলে সকাল আটটার দিকে তাঁরা বাবুর্চি আলীকে একটি ভিজিটিং কার্ড দিয়ে ওপরে যেতে বলেন। আলী উঠতে শুরু করলে ওই তিনজনও তাঁর পেছনে পেছনে দোতলা পর্যন্ত উঠে যান। এ সময় শফিক রেহমান নিচে নামেন।

আবদুল মতিন বলেন, শফিক রেহমান দোতলায় নামার পর ওই তিনজন ডিবি থেকে এসেছেন বলে জানিয়ে তাঁকে নিচে নামিয়ে আনেন। বাবুর্চি আলী ও তিনি বাধা দিতে গেলে তাঁরা ডিবি পরিচয় দিয়ে বলেন, ‘তুই আসবি না’।

এরপর তারা শফিক রেহমানকে নিয়ে ডিবি কার্যালয়ে যান।

শফিক রেহমানকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলে তা জানিয়ে করাই ভাল হতো। এ রকম ছল চাতুরি করে সাংবাদিক পরিচয় দিয়ে ঘরে ঢুকে সন্ত্রাসী কায়দায় কাউকে ধরে নিয়ে যাওয়া কখনোই সভ্য সমাজের ধারাবাহিকতা বজায় রাখে না।

ডিবি পুলিশ গ্রেফতারী পরোয়ানা নিয়ে সেখানে গিয়ে সরাসরিআটক করলেই সেটা সমিচীন হতো। এভাবে নাটক করার মাধ্যমে সাধারন জনগনের মাঝে অবিশ্বাসের মাত্রটা আরও বাড়ানো হলো বলেই অনেকে মনে করেন।

এ ঘটনার পর আর কেউ সাংবাদিক পরিচয় দানকারী কোন ব্যক্তিকে ঘরে ঢুকতে দিবে কিনা এখন সেটা ভাবার সময় এসেছে। স্বচ্ছতা বজায় রেখেই সব উদ্যোগ গ্রহন করা মঙ্গলজনক
https://youtu.be/HiPzbgvoOrY
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×