স্বপ্ন ব্যঞ্জনা
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বপ্ন হাসে মেঘের দেশে,
স্বপ্ন ভাসে দূর্বা ঘাসে,
এক চিলতে রোদের ফাঁকে
স্বপ্ন উড়ে হাওয়ার বেশে ।
স্বপ্ন গড়ে দিন বদলে
আকাশ বাতাস পৃথ্বি তলে ।।
স্বপ্ন বেড়ায় দূর আকাশে ,
মিট্ মিটিয়ে তারার বেশে ,
দুই নয়নের পাতার ভাজে
স্বপ্ন ঝিমায় ক্লান্তি শেষে ।
স্বপ্ন বাড়ে দিন বদলে
আকাশ বাতাস পৃথ্বি তলে ।।
নাওয়ের পালে স্বপ্ন দোলে,
স্বপ্ন খেলে ঢেউয়ের তালে,
মুষলধারে বৃষ্টি হয়ে
স্বপ্ন ঝড়ে টিনের চালে ।
স্বপ্ন উড়ে দিন বদলে
আকাশ বাতাস পৃথ্বি তলে ।।
প্রদীপ শিখায় স্বপ্ন জ্বলে ,
স্বপ্ন হাসে মায়ের কোলে ,
স্বপ্ন কাঁদে মুখ লুকিয়ে
বীরঙ্গনার অশ্রু জলে ।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন