ড. কামালের খোঁজ নিতে ব্যাংককে প্রণবের ফোন
স্টাফ রিপোর্টার: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অসুস্থ শুনেই ফোন নম্বর চাইলেন ঢাকা সফররত ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। বললেন, নম্বর পেলে কথা বলতাম। সঙ্গে সঙ্গে নম্বর দিলেন কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এরপর সরাসরি ফোন করলেন কামাল হোসেনকে। জানতে চাইলেন তার শরীর এখন কেমন আছে? বললেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশে ফিরুন। দেশে অনেক প্রয়োজন রয়েছে। কখনও দিল্লি গেলে তার সঙ্গে যেন দেখা করেন সে কথাও বললেন। ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তিনদিনের সফর শেষে আজই দেশে ফিরে যাচ্ছেন। শত ব্যস্ততাতেও ভুলেননি বাংলাদেশে সুহৃদদের। দু’দেশের প্রটোকল ভুলে চেয়ে নিয়েছেন মোবাইল নম্বর। কাউকে ফোন ধরে দিতে বলবেন এমনটিও করলেন না। নম্বর টাইপ করে ডায়াল করলেন। খোঁজ নিলেন। শতকোটি মানুষের দেশ ভারত যাকে সম্মান করেছে; সর্বোচ্চ পদে আসীন করেছে; সেই পূজিত ব্যক্তিই দেশের গুণী ব্যক্তিত্বদের অভূতপূর্ব ভালবাসার বন্ধনে বাঁধলেন।
উল্লেখ্য, ড. কামাল হোসেন বর্তমানে ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার পায়ের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎকালে কাদের সিদ্দিকীর সঙ্গে গণফোরামের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমানও উপস্থিত ছিলেন।
মানবজমিন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।