নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এসময় আরো ১০ জন নেতাকর্মীকেও আটক করা হয়। নয়া পল্টনে ১৮ দলের সমাবেশস্থলে ১০-১২টি ককটেল বিস্ফোরণ ও মহা সচিবের আটকের প্রতিবাদে ১৮ দলীয় জোট আগামি মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা ডেকেছে।
সূত্র জানায়, বিএনপি অফিসের ভেতর থেকে মির্জা ফখরুলকে আটক করা হয়।
সোমবার বিকেলে নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও এক পর্যায়ে পুলিশি অ্যাকশন শুরুর পর বিএনপি অফিসে ঢুকে পড়ে পুলিশ।
সন্ধ্যা ৬টার দিকে ২০/৩০ জন পুলিশের একটি দল কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের পর নেতাকর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। একে একে নেতাকর্মীদের আটক করতে থাকে তারা।
আটকের সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আমি হাইকোর্টের বেইলে আছি। এ অবস্থায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি না কেন তারা এটা করছে।”
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।