somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাঈদ জামিল
সামান্য একজন মানুষ। বোধহয় বিবেকের চেয়ে আবেগ বেশি। তেমন বেশি কিছু করতে চাইনা, শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। এই প্রতিজ্ঞা-ই রইল।।

এখনকার মুসলিম রাষ্ট্র এই বিচারব্যবস্থা থেকে অনেক পিছিয়ে

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা জাহান আলো করা রূপের অধিকারিণী আয়নার সমনে তাঁর রূপচর্চা করছিলেন ৷ এমন সময় এক অপরিচিত যুবক তাঁর কক্ষে উপস্থিত হয় ৷ বিশ্ব সুন্দরী হওয়ার জন্য লক্ষ লক্ষ পুরুষের সামনে তাকে দেহ প্রদর্শন করতে হয় নি, ভালোবেসে স্বামীই তাকে উপাধী দিয়েছিলো সুতরাং তাঁর রূপ লাবণ্য অন্য কাউকে দেখানোর প্রশ্নই উঠে না ৷ অপরিচিত যুবকটির আচরণ সন্দেহ জনক হওয়ায়, কোন কিছু না ভেবেই ওলন্দাজ বণিকদের কাছ থেকে উপঢৌকন হিসেবে পাওয়া তৎকালের সবচেয়ে কার্যকর বন্দুক দিয়ে যুবকটিকে গুলি করে মেরে ফেললেন ৷
সন্তান হত্যার বিচার দাবী করে যুবকের বৃদ্ধা মা রাজ দরবারে নালিশ করলেন ৷ সব কিছু তদন্ত করে বিচারক আসামীর মৃত্যুদন্ডের রায় ঘোষণা করাতে রাজ দরবারে উপস্থিত আমর্ত্যগণ, বাদী, আসামী সবাই হতবাক ৷ কেননা বাদী একজন দরিদ্র্য হিন্দু নারী, অন্যদিকে আসামী বিশাল মুসলিম সম্রাজ্যের ক্ষমতাধর সম্রাট এবং মামলার বিচারকের প্রাণপ্রিয় স্ত্রী ৷
রায় শোনে বিচারকের স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, " হে স্বামী, পুরনো দিনের কথা কি আপনার মনে নেই! আমার প্রেম-ভালোবাসা, মায়া, সেবা সমস্ত কিছু একটু মনের তুলার দন্ডে ওজন করলে হতো না?"
বিচারক অশ্রু সজল নয়নে বললেন, "প্রিয় সহধর্মিনী, আমি আমার মনের তুলার দন্ডে তোমার সারা জীবনের সব কিছু এক পাল্লায় চাপিয়েছি আর অন্য পাল্লায় চাপিয়েছি হযরত মুহাম্মদ (সাঃ) এর আইন ৷ বারে বারেই ভারী হয়েছে ইসলামের আইনের নির্দেশ ৷ ইসলামের আইনে তুমি তাকে হত্যা করতে পারতে হত্যা কিংবা ব্যাভিচারের অপরাধে, কিন্তু সে দোষ তার ছিল না ৷ আসলে সে ছিল বিকৃত মস্তিষ্ক (পাগল), আবার বলছি চূড়ান্ত সিদ্ধান্ত তোমার মৃত্যুদন্ড ৷"
বৃদ্ধা স্বপ্ন দেখার মত নাটকীয় ইসলামী বিচার ব্যবস্থা দেখে কাঁদতে কাঁদতে বললেন, "হে বাদশাহ, আমি আর মৃত্যু দেখতে চাই না, আপনার স্ত্রী কে আমি ক্ষমা করলাম ৷ আমি আজ বুঝলাম ইসলাম সত্যিই শান্তি ও সত্যের নিরপেক্ষ ধর্ম ৷" আসামী বৃদ্ধার কাছে ক্ষমা প্রার্থনা করে প্রচুর ক্ষতিপূরণ দিয়ে সাজা থেকে মুক্তি পেলেন ৷
মোঘল সম্রাট জাহাঙ্গীরের ন্যায় বিচার এবং তাঁর প্রাণপ্রিয় স্ত্রী নূরজাহানের কথাই বলছিলাম ৷ উপমহাদেশ দখল করা ছিলো ইংরেজদের কয়েকশ বছরের ষড়যন্ত্র, আর দ্বীতীয় ষড়যন্ত্র ছিলো নিজেদের দোষ কৌশলে ন্যায় বিচারক মুসলিম শাসকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া ৷ ইতিহাস বিমুখ আমরা নিজেদের অজ্ঞতা ঢাকতে কোন কিছু না ভেবেই এসব ন্যায় পরায়ণ শাসকদের দোষারোপ করতে মোটেও কার্পণ্য করি না ৷ বলা যায় ইংরেজরা দু'টো চক্রান্তেই সম্পূর্ণভাবে সফল ৷
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×