somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাঈদ জামিল
সামান্য একজন মানুষ। বোধহয় বিবেকের চেয়ে আবেগ বেশি। তেমন বেশি কিছু করতে চাইনা, শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। এই প্রতিজ্ঞা-ই রইল।।

তুই সাথে থাকতিস ভাল হত, আমার পথ চলাটা অন্যরকম হত।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জায়েদ!
তুই কি জানিস? তোকে কাল সপ্নে দেখেছিলাম!
আমরা কেমন যেন আবার ছোট হয়ে চড়ুইভাতি খেলছিলাম,
কি মজা তাইনা!!
তুই তো জানিস! আমি কত দুষ্ট ছিলাম।
এখন যদি থাকতিস আমায় দেখে অবাক হতিস, সে দুষ্ট ছেলেটি এখন কত ভদ্র হয়ে গিয়েছে,
সে এখন আর হয়হুল্লোড় টুকুও করেনা।
.
তোর কি মনে আছে আমার টকটকে লাল সাইকেলটার কথা?
হি হি তোকে তো আমি ছুঁতেই দিতাম না,
কিন্তু দুক্ষের বিষয় কি জানিস? সে সাইকেলটা এখন আর চলেনা,
নষ্ট হয়ে পড়ে আছে অবহেলিত এক বদ্ধ কক্ষে।
কারো এখন সেদিকে নজরই পড়েনা!
.
তোর কি মনে আছে! আমরা যখন একসাথে হতাম তখন আমাদের কেউ আলাদা করতে পারত না?
যেটুকু হলফ করতে পারি, আমাদের একে অপরকে ছাড়তে খুব কষ্ট হত,
ইচ্ছে হত তোকে বড়দের সব কথা অমান্য করিয়ে আমার কাছে রেখে দিতে
কিন্তু কখনো সাহস হতনা।
.
জায়েদ!
তুই কি জানিস? আজো তোকে নিয়ে এলোমেলো সপ্ন দেখি!
যেন আমায় ফেলে তুই বহুদূরে চলে যাচ্ছিস,
মনে হয় আরো একবিংশ শতাব্দী রেখে যাচ্ছিস
সূর্য অস্তের মাঝামাঝি রক্তিমা পার হয়ে গেছিস।
.
তোকে নিয়ে খুব চিন্তিত ছিলাম
কারণ প্রায় সময় তুই অশুখে ভুগতিস,
তোর কথা বলতে কষ্ট হত তা বুঝতাম
কিন্তু অতটা কষ্টের ভেতর আছিস তা বুঝতাম না।
.
কখনো কল্পনা করিনি সেদিন আমাদের শেষ দেখা হবে
আর আচও করিনি তোকে এভাবে হারাতে হবে,
কিছু বুঝার বাকি রইলনা ইতি বা সমাপ্তি ঘটার
শেষ করে গেলি আমাদের বন্ধুত্বের অধ্যায়।
.
জায়েদ!
তুই পারলি নিয়তির সাথে মিশে যেতে
যাওয়ার আগে তোর কি আমার কথা একবারও মনে পড়েনি?
জানিস! আমার সাথে তোর বলা শেষ অস্পষ্ট কথা এখনো কানে বাজে,
যার তিন ভাগের দুই ভাগই ছিল হাত ইশারাতে।
.
জানিস! তুই যখন ইন্ডিয়াতে পাড়ী জমিয়েছিলি
তখনো জানতাম তুই বাঁচবি,
তুই আবার আমাদের সাথে খেলবি
আবার আগের মত বাড়ির আঙ্গিনায় পায়চারি করবি।
.
জানিস তো! যখন তোর দেহটা বাংলাদেশে নিয়ে আসছিল ওরা
তখনো আমি বিশ্বাস করতে পারছিলাম না তুই আমাদের মাঝে নেয়,
আমি সেদিন ফুফার দিকে কয়েকবার তাকিয়ে ছিলাম
তুই যে দেশে ফিরে আসছিস তা কতই না আনন্দ লাগছিল ওনার
আমি ফুফার মুখ না দেখে কখনো তা বুঝতাম না!
কিন্তু ওনি তখনো জানতোনা যে তুই আমাদের মাঝে নেয়।
.
দুক্ষের বিষয় কি জানিস? এর কিছুক্ষণ পর ফুফা সবটায় জানতে পেরেছিল!
আমি ভেবেছিলাম ওনি স্ট্রুক করে বসবে,
কিন্তু খুশির সংবাদ কি জানিস? ফুফা ধর্য্যের সাথে নিজেকে সামলে নিয়েছিল
তখনও শুধু আমার তোকে দেখার জন্য মনটা ছটফট করছিল।
.
তুই থাকলে দেখতে পেতিস, তোকে সবাই কতটা ভালবাসত
আমি তো রীতিমত তোর গানের ফেন ছিলামরে,
সে অল্প কয়েকটা বসন্তে তুই কতটা অপরিপক্বতা অর্জন করেছিলি
সত্যিই তা দৃষ্টি কেড়ে নেওয়ার মত।
.
তখন রাত দু'থেকে তিনটা, অ্যাম্বুলেন্স চলে  এসেছে
অপেক্ষাকৃত সবার কানে অ্যাম্বুলেন্সের শব্দ বেঁজে উঠল,
কিন্তু তোর জন্য অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম
তুই তো জানিস! তখন আমরা কত ছোট ছিলাম
তাই বোধহয় হাপিয়ে গিয়েছিলাম।
.
তুই এসেছিস শুনে আম্মা আমাকে ডাকছিল
তবুও কেন যেন আমি শুনছিলাম না,
তখন জানিস! তোর সাথে সপ্নে কথোপকথনে ব্যস্ত ছিলাম
আর তোর সাথে যখন খেলতাম তখন কেউ ডাকলে,
তখনও কি কারো কথা শুনতাম?
.
একসময় আম্মার ডাকে ঘুম ভাঙ্গল
তখন আম্মা বলল; তুই এসেছিস,
আমি আর আমার পাশের কাউকে দেখতে পেলামনা
ছুটে গেলাম তোর কাছে!
কিন্তু যাওয়ার পর যা দেখলাম
তার জন্য সত্যিই প্রস্তুত ছিলাম না,
তুই তখন ঠান্ডা কফিনে আয়েশ করে ঘুমাচ্ছিলি।
.
তোকে আর প্রশ্নগুলো করা হলো না
জানিস! উত্তর গুলো দিতে পারলে ভাল হত,
তখন সত্যি আমি তোকে মুক্ত করে দিতাম
তবুও আজ তুই সাথে থাকতিস ভাল হত
আমার পথ চলাটা অন্যরকম হত,
পেতাম সাহস প্রেরণার মত আরো কত কিছু
তুই আর আমি এক ছায়াই মিশে দেখতাম না আর পিছু।।
..............
..........
.....
উৎসর্গঃ জায়েদুল গণি।
সংগ্রহঃ সবুজ ডাইরী থেকে।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×