আজ সকাল দশটার ঘটনা-
চাষারা হক্ প্লাজা এর নিচে একটি রিকশায় চড়ে একজন বোরকা পড়া মহিলা আর একজন পাঞ্জাবি পড়া দাড়ি ওয়ালা লোক এসে থাম্লেন। অদূরে অবস্থানরত কিছু পুলিশ সামনে এগিয়ে এলেন...
বোরকা পড়া মহিলাটিকে বিভিন্ন বিব্রতকর প্রশ্ন করা শুরু করলেন..."আপনি কে? আপ্নারা কে কার কি হন? আপ্নারা কোথায় থাকেন? এদিকে কোথায় আসছেন? আপনার নাকাব খুলুন...ইত্যদি একের পর এক বলেই যাচ্ছিল!
পাঞ্জাবি পড়া লোকটিকেও কম প্রশ্ন করলেন না...
হঠাৎ, এক লোক এগিয়ে এলেন সামনে! পুলিশদের উদ্দেশ্য করে চড়া গলায় বলতে লাগ্লেন- কি পেয়েছেন আপ্নারা, হ্যা? বোরকা পড়া পাঞ্জাবি পড়া, দাড়ি-টুপি দেখলেই বিরক্ত করা শুরু করে দেন। সমস্যা কি আপনার? এই মুস্লিম দেশে কি আর বোরকা পাঞ্জাবি পরা যাবে নাহ্? দাড়ি কেটে ফেলতে হবে? টুপি ফেলে দিতে হবে?? কি চান, হ্যা? চান টা কি আপনারা??
কাজের কাজ তো করেনই না খালি ঘুষ খাইতে চান, ঘুষ!! আর কত খাইবেন?? মানুষরে বিরক্ত করা ছাড়েন, কাজ করেন......
যখন উনার কথা চলতে থাকে ততক্ষনে প্রায় পঞ্চাশ ষাট জন লোক আশেপাশে জড় হয়ে গেছে...এবং উনার কথার সাথে সবাই তাল দিতে শুরু করে...!! অবস্থা বেগতিক দেখে পুলিশরা তাদের গাড়ি নিয়ে মাথা নিচু করে কোনমতে চম্পট দিতে সফল হয়!!
-মোরালঃ দেশের ম্যাঙ্গো জনতা জেগে উঠছে...বাকীদের দেরী হলেও অন্তত নারায়ণগঞ্জবাসী ফুঁসে উঠেছে!! আর কত মানুষের নাগরিক অধিকার খুন্ন হবে?? আর না, আর না!! সাবধান!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




