জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এ অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নিতে পারিনি। সকাল সাতটা সোয়া সাতটায় শুরু হয়েছিল। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পেশ ইমাম মাওলানা এহসানুল হক সাহেবের পরিচালনায় দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮টায়। দ্বিতীয় জামাতে ঈদের নামাজ আদায় করলাম। উল্লেখ্য, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে প্রতিটি ঈদে কমপক্ষে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারও ৫টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হল জাতীয় ঈদগাহ ময়দানে একমাত্র ঈদের জামাত। জাতীয় ঈদগাহ ময়দান ঘুরে কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম। আজ আর তেমন কর্মসূচী নেই। একা একা তো আর কর্মসূচী পালন করা যায় না!! পোলাপাইন যেগুলো ছিল, তারা ঈদের আগেই ঢাকা ত্যাগ করছে। ঢাকায় অনুপ্রেবেশকারীদের মধ্যে কেবল আমারই দেশে যাওয়া হয়না। তাই আমাকেই এই কয়দিন ঢাকার প্রতিনিধিত্ব করতে হয়। গত রমজানের ঈদে দেশের বাহিরে ছিলাম বলে ঢাকার ঈদ উপভোগ করতে পারিনি। এবারও নেপাল যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মূহুর্তে এসে প্রোগ্রামটা বাতিল করলাম। অনেকদিন ধরে সিনেমা হলে যাওয়া হয় না, তাই বিকেলবেলা বসুন্ধারায় স্টার সিনেপ্লেক্স এ যাবো। " পূণ্যদৈর্ঘ প্রেম কাহিনী" দেখতে। দিনের আরেকটা কর্মসূচী হল এখন আমি ঘুমাবো। সূতরাং পরবর্তী কয়েক ঘন্টা আমি আর "সামু" তে নাই। সবাইকে উদযাপিত ঈদের শুভেচ্ছা।
উদযাপিত ঈদ মোবারক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।