somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষাহত

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। অরূন্ধতী

শোকের মাতম করে দূরে বসে কেউ কাঁদে
সে কি আমি নই আমার অন্য কেউ
অরূন্ধতী ফেলে গেছে এই দুস্তর প্রান্তরে
আসে না পারাপার নাও।

অরূন্ধতী কথা দিয়েছিল
ঊনত্রিশ ডিসেম্বর ফিরে আসবে
আমি প্রতীক্ষায় আছি ঊনত্রিশ বছর
এখনো কেউ আসেনি।

অরূন্ধতী!
তুমিও কি সেই প্রতীক্ষার তীরবর্তী ফসল
শুকনো চরাচরের আশায় আছো
শীতের টানে একদিন
অঙ্কুরোদগম হবে, ফসল হবে
আমিও কি সেই প্রতীক্ষায় থাকবো
না মাটি খুড়ে খুড়ে জমাট স্যাতস্যাতে
সুড়ঙ্গে প্রবেশ করবো?

অরূন্ধতী!
তুমি শুধু একবার ফিরে আসো এ নিভৃত নিকেতনে
তোমার মৌতাত প্রতীক্ষায়
ঊনত্রিশ বছরের শোক দ্রবীভুত হোক
নির্ঝরের স্বপ্ন ভেঙ্গে চরাচর জাগ্রত হোক।


২। ভীরু অপেক্ষা

ভীরু অপেক্ষা ঠোট ফুলিয়ে ঢোল করেছে। বেড়ার আড়ালে ক্ষীণ চাঁদ। মুচকি হাসির জোছনা। ঠোট গলে গলে আইসক্রিমের মত ঝরছে। উবে যাচ্ছে আলতো স্বাদ।
অপেক্ষা পা দাপিয়ে কাঁদছে। তুলোট পুঁথিতে অপেক্ষা উড়ছে। দোলনা, খেলনালাটিম, ফুটবল মাঠ কাঁদছে দূরে বসে। কেউ কেউ হারিয়ে গিয়ে অপেক্ষার চূড়ান্ত ট্রিগার চেপে যায়। তাই অপেক্ষা ছুটে চলে ভিন্ন কার্নিশে।


৩।
সর্পিল কাতানে


আপনি এক নামজাদা যাদুকর
আপনার বাঁশীতে ছুটে আসে হাজার দর্শক
জোড় তালি চর্তুদিকে
মাতোয়ারা দিশেহারা উপস্থিত জনতা।

একদিন শ্রমিকের ঘামে যে নোনতা ছিল
তা ব্যাপিত হয়েছে বায়ুতে
মাটির অস্তিত্বে শিকড়ের রজ্জুতে
আপনার বাহুতে হৃদয়ের বসতিতে।

সেই শ্রমিকের মাঝে কেউ কেউ হারিয়ে গেলেও
দুঃখিত জাদর বিছিয়ে একজন শ্রমিক
নিরাসক্ত রোদ আলোতে বসে আছে
আপনার অলিন্দের সন্নিকটে
আপনার নৈমিত্তিক সওদাগরীর
কিছুটা বাহিরে।

আপনার ভূবণ ভোলানো সূরের জালে
অনেকের নাম উঠে আসে
কেউবা ফাঁকতালে ঢুকে পড়ে
আপনার হেয়ালী কাননে
কুহুতানে ।

প্রিয় জাদুকর! এদিকে একটু সময় হবে কি!
এক সওদাগর অপেক্ষার প্রহর গুনছে
গুনীনের বানের মত
পুরনো সেই সূরের আহবানে
নতুন দিনের সর্পিল কাতানে
সূক্ষ্ণ কারুকার্য হয়ে ফুটবে বলে।


৪। ফিরতে হবে তাই ফিরছি

ফিরতে হবে তাই ফিরছি। তোমার জন্য ঘর ছেড়ে। সুখের দেয়াল দৌলত ছেড়ে। শ্মশানে পড়ে দিনগুলি গেলো। এখন দূরের মাঠে রোদের অলসতা। তারাও যাচ্ছে চলে ওপারে। নতুন ঘরে। আউশের ক্ষেতের নতুন ফসলও গেছে নতুন গোলায়। অনেক সমাদরে। হাসি গান আদরে। আমি পড়ে আছি ধানের নাড়া। ফসলের গোড়ার সাথে। শূন্য প্রান্তরে। মেঠো ধূলো মেখে। সামনে ঝড় জঞ্জাল আশিনের বান। সবাই ফিরে গেছে মূখোর দিন মুঠোয় ভরে। এখন আর অপেক্ষার অন্ন দেহমনে কুলোয় না। ফিরতে হচ্ছে তাই আগত জঞ্জাল সরিয়ে অনাহূতের মত ফিরছি।


৫। মেয়ে তুমি

মেয়ে তুমি মন খারাপ করে থেকো না
মনে করো তুমি অতলে আছো
একদিন তল খুঁজে পাবে
মারিয়ানা ট্রেঞ্চেরও তল পেয়েছে
কেউ কেউ
পৃথিবীকে ভালবেসে আছড়ে পরে
সাগরের ঢেউ।

সারা দিন সেজেগুজে বসে আছো
সে আসবে
অজানা সুগন্ধে
তুমি ভাসবে।

ধরো সে এলো না
তাই বলে কেঁদে কেটে
চোখের জল ফেলো না
মনে করো সে
ভগ্ন পথে বসে আছে
অপেক্ষার অনুভবে
মেঘেদের ছুটি হলেই
তড়িৎ আলো হয়ে
পৃথিবীতে আসবে।


৬। নিশাচর ভবঘুরে
২/০১/২০১৩, রাত: ২.১৫

কালো কালিতে লেখা হচ্ছে রাত। দিন। সময় হারিয়ে যায় কোথায় কোন অতলান্ত মহাসমুদ্রে। ঘড়ির কাটার টিকটিক শব্দে আয়ু ফুরাচ্ছে চর্তুদিকে। এখানে আয়ু ফুরানোর গান নৈঃশব্দের কানে। ওখানে চারিদিকে ধূসর কুয়াচ্ছন্ন রাত্রী। আটকে আছে এক অজানা গহবরে। উদ্ধারের প্রচ্ছন্ন দুরাশা বুকে নিয়ে জেগে আছি ধুকেধুকে। ছুটে চলছে নৈশপ্রহরীর বাঁশির শব্দ। রাজপথে গাড়ির চাকায় বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যাচ্ছে অন্ধগলির বন্ধ ঘুপচিতে। জেগে থাকা নিশাচর পাখির পালকে প্রহর গুনছে জেগে থাকা মানব মন। ঘুমের কোলে কিছু মানুষ। ঘুমের কোলে চরাচর। ক্যালেন্ডারের পাতা থেকে মুছে যাচ্ছে আর একটি রাত। দিন রাত সময় সব এক কাতারে সামিল করে আগামী দিনের অপেক্ষা। আগামী সূর্যোদয়ের প্রত্যাশায় ঘুমাতে চায় ইনসোমনিয়াকগ্রস্থ এক বিভ্রান্ত পথচারী। রাত্রীভূক দানবের জঠর চিরে আর একটি আলোকিত দিনের প্রত্যয়ে ঘুমাতে চায় নিশাচর ভবঘুরে।


ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×