১। খুব ইচ্ছে করে
আমার খুব ইচ্ছে করে তোমায় নিয়ে হাঁটি
সকাল বিকেল সাঝ বেলাতে হিমেল বাতাস কাঁটি।
ইচ্ছে করে তোমায় নিয়ে যাই হারিয়ে নীলে
পথ ছাড়িয়ে উড়বো ঐ আকাশ জোড়া ঝিলে।
ইচ্ছে করে আকাশ ছেড়ে নামি অন্তপুরে
শঙ্খচিল আর বিহগ যেথায় খেলে ভরদুপুরে।
ইচ্ছে করে কলকলিয়ে পাহাড় চূঁড়ায় যাই
ঝরণা জলে বৈঠা ঠেলে ময়ুরকন্ঠী বাই।
আমার যত ইচ্ছে আছে আকাশ ভরা তারা
তুমি আমি গুনছি বসে হয়ে পাগলপারা।
২। আমার কোন সাধ নেই
আমার কোন সাধ নেই
মনে কোন বাঁধ নেই
নদীর জল উছলে পড়ে
ছোট্ট কিংবা বড় ঝরে।
খেই হারিয়ে তটরেখা
যেদিক চাই কররেখা
বলছে তুমি কাছে আসো
আর একটুক্ষণ ভালবাসো।
আমি জানি এসব নয়
আমার জন্য শুধুই ক্ষয়
ঝড়ের সাথে পাল্লা মেপে
দূরে থাকি জীবন সপে।
আজকে কেন হঠাৎ বান
মাঝির কন্ঠে একই গান
ত্রিভুবনের মালিক তুমি
রক্ষা করো এইতো নমি।
দিনে দিনে জীবন যায়
কেউতো কারো আপন নয়
একলা থাকা একলা মন
জীবন বোঝা ষোল টন।
দিন শেষে রাত্রি আসে
কাঁধের কাছে সময় হাসে
থাকলি তো দিন মহানন্দে
চল যাই নতুন ধন্দে।
৩। তুমি ইচ্ছে আমি ঘুড়ি
কি এক খেয়ালে বেঁধেছো ঘর
পাই না সকাল সাঝের খবর
তোমার আকাশ তোমার বাড়ি
দিয়েছো সুতো কেটে আড়ি।
আমি উড়ি আর উড়ি
তবু তোমার আকাশে উড়ি
আমি সুতো কাটা ঘুড়ি
তুমি নাটাই নিয়েছো চুরি
ও আমার বুড়ি
ও আমার বুড়ি
যতই বলো উনিশ কুড়ি
আমার গল্প বলা বুড়ি।
তুমি ইচ্ছে আমি ঘুড়ি
তোমার আকাশে উড়ি।
আকাশের ওপারে দেশ
তুমি সেজে আছো বেশ
তবু জল কেন চোখে
বিবর্ন হাসি মুখে।
তুমি ইচ্ছে আমি ঘুড়ি
তোমার আকাশে উড়ি।
কি এক খেয়ালে বেঁধেছো ঘর
পাই না সকাল সাঝের খবর
তোমার আকাশ তোমার বাড়ি
দিয়েছো সুতো কেটে আড়ি।
তুমি ইচ্ছে আমি ঘুড়ি
তোমার আকাশে উড়ি।
৪। মন খারাপের ছুটি
আমি তোমার প্রেমিকাকে বলেছি মেঘ
থাকবে খোলা চুলে শঙ্খ নদীর কূলে
ও মেঘ মন খারাপের গান গেয়ো না আর
গগনেতে লাগাও ঢেউ
ঝরিও ঝরিও মেঘ
ঝরিও ঝরিও।
ভিজিও তার এলোচুল
মুষল বরষে
মন হরষে হরষে
মন হরষে।
মন খারাপের দেশে
হেসে হেসে পথ চলিও মেঘ
তলিও না হাঁটু
ভাঙ্গিও না হৃদয়
মেঘ ঝরিও ঝরিও।
শঙ্খ নদীর কোলে
আসিও মেঘ আসিও
ভাসিও দু'কূল
করিও ব্যাকুল
তোমার প্রেমিকারে
করিও ব্যাকুল
ভাঙ্গো ভুল ভাঙ্গো ভুল
তোমার প্রেমিকার কেশে
পরিও বকুল
মেঘ হাসিও ভাসিও নাও।
মেঘ হাসিও ভাসিও নাও।
ছুটি দাও ছুটি দাও
মন খারাপের ছুটি দাও
গগন টুটি তুমি
ঝরিও ঝরিও মেঘ
ঝরিও ঝরিও।
৫। প্রণমি আকাশ
একটা খাল কেঁটেছিলাম
উত্তরে দক্ষিণে
জল নেই
পূব পশ্চিমে মেঘের ঘনঘটা
বালি ছেঁকে ছেঁকে
হীরা খুঁজি রোজ
পাশের বাড়িতে
চলে ভূরিভোজ।
খাল আছে জল নেই
গাছ আছে ফল নেই।
যেদিকে তাকাই শুধু ধূলি বালি
আমার আকাশে জমছে কালি।
বসে আছি তাই আসবে সুদিন
পৃথিবীর পরে থেকে যাবে ঋণ
মুঠো মুঠো রোদ মুঠো মুঠো বাতাস
সুধিবো ঋণ প্রণমি আকাশ।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





