somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেত্রিশ বছর বয়স

২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। নামের মাহাত্ম্য

যখন তুমি আমার নাম ধরে ডাকো
তখন অশান্ত হয়ে উঠে আমার পৃথিবী
ঝড় ওঠে ঈষানে নৈঋতে বাজ পরে
আমি নির্বিকার হয়ে পরি।

আমার নামের মাহাত্ম্য একমাত্র
তোমার এই ছোট্ট ডাকেই বৃদ্ধি পায়
কিতাব তালাশ করে হাজার দামী
অর্থ খুঁজে পেতে ইচ্ছে করে।

বহুদিন এই নামের কোন অর্থ খুঁজে পাইনি
মনে হতো গেয়ো কোন দুষ্টু বালকের নাম
দশজনে তাচ্ছিল্যভরে রেখেছে।

আজ যখন এই নাম ধরে ডাকলে
মনে হলো দিগন্তে নতুন সূর্যোদয় হলো
একটা লাল ঠোঁট পাখি নিমিষেই
সূর্যের অপর পাশের দেশ থেকে উড়ে এলো
আমাকে আদর করে ডাকা শুরু করলো
অবিকল তোমার স্বর নকল করে।


২। তেত্রিশ বছর বয়স

আমার সন্মুখে দুটি পথ
একটি আমার বাড়ির আর একটি তোমার
এই তিন রাস্তার মোড়ে এসে
আমি বড্ড এলোমেলো হয়ে যাই
আমার পা চলে যায় তোমার পথে
আমার বুক কাঁপে নতুন শংকায়
আমার বুক ভেঙ্গে যায় পুরনো ব্যথায়।

এখন আমার কবিতা লেখার সময় নয়
তাও আবার জলজ্যান্ত প্রেমের কবিতা
এই তিন রাস্তার মোড়ে এসে
তোমার মুখটা বারবার মনে পড়ে যায়
আমি নিরুপায় হয়ে লিখি।

এই তেত্রিশ বছর বয়স
হরহামেশা বিষম খাওয়ার বয়স
সংসার সাজাতে সাজাতে অগোছালো হয়ে যায়
এরকম দৈন্যদশায় হুট করে তিন রাস্তার মোড়ে এসে পড়ি
জানি এখন আর এসব ছেলেমানুষী মানায় না
তবু ইচ্ছে করে তিন রাস্তার মোড়ে বসে পড়ি
গলা ছেড়ে চিৎকার করি তোমার নাম ধরে।

তুমি সংসার এলোমেলো করে ছুটে আসছো
তোমার শাড়ীর আঁচল রাস্তার ধূলোয় লুটিয়ে
জানি আসবে না তবু এই দৃশ্যটাই দেখি বারবার
আমার গলা ফাঁটিয়ে চরাচর ভেদ করে
বলতে ইচ্ছে করে, আমি ভাল নেই, আমি ভাল নেই
তেত্রিশ বছর বয়সে কেউ ভাল থাকেনা।


ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
৪২টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×