somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারানো সুরের মর্মবেদনা

৩০ শে মে, ২০১৩ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। এ শহর নেশার ঘোরে হেসে ওঠে

বাউন্ডুলে রাতটা হেঁটে গেল নিয়ন বাতির দিকে। একটা পোড় খাওয়া জরাজীর্ন চাঁদ আকাশের গায়ে ঝুলে আছে। একটা অশরীরি আত্মা ছুটে গেল উত্তর দক্ষিণে। দুটো শিশু শুয়ে আছে ভগ্ন বাড়িটার পাচিল ঘেঁষে। শহরের অতীত নির্দেশক ঘন্টিটা জানান দিয়ে গেল সময়। শিশু দুটি পাশ ফিরে শুইলো। কয়েকটা সারমেয় শুয়ে ছিল ডাস্টবিনের পাশে। শহর চুরির তালাশে নেমেছে কেউ। সারমেয় দুটি ল্যাজ তুলে দৌঁড়ালো ব্যস্ততম বাড়ির দিকে। নেশায় মত্ত মানুষেরা গেলাসে তুলছে মদ ও মাদকতা। রাত্রি শেষ প্রায়। শিশু দুটি খিদায় কেঁদে উঠে। একজন চোর ধরা পড়ে যায় জনৈক বিত্তশালীর দুটি কনডম চুরির দায়ে। এ শহর নেশার ঘোরে হেসে ওঠে।


২। আবারও

পলাতক মেঘ ছুঁয়ে আছে ধূসর স্বর্ণছোঁয়া দিগন্ত। ক্লান্ত ডানা ঝাপটানো পাখি দুটি গেলো। একটা ফিঙে বসে ছিল বৈদ্যুতিক তারে। দুরন্ত এক হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল। ঝিঝিপোকার আর্তনাদ উঠে মাটির প্রাচীর বেয়ে। দুটি বটবৃক্ষের শিকড় দ্বৈরথে ঝুলে। বাতাসের কান ফুঁড়ে একটা টিকটিকি হেসে উঠলো। আমার একান্নবতী সংসারে বেজে উঠলো হলাহল পৃথিবীর ক্ষুধার্ত সানাই। আবার উঠতে হবে কোলাহল নগরীতে। জলসা ভরা গানের সুর লহরীতে। বাস্তবতা কখনো ছেড়ে কথা বলবে না । আমাকে আবার বাঁচতে হবে যৌথ হাঁড়ি পাতিলে।

৩। মায়েরা

যে স্নেহ পেয়েছিল সেতার। বেজেছিল মরমে। মন দুয়ার খুলে হেসেছিল। পালকির গানে সানাইয়ের তানে যায় বধূ শ্বশুর বাড়ির আহবানে। ঘোমটা টানা বধূ মুখে নিয়ে মধূ কথা বলে সবার সনে। এক দিন দুই দিন বীন বাজে আর্তনাদে। কে ডাকে পথের বাঁকে। সংসার বুঝি সব একই থাকে। থরে থরে স্বপ্ন আছে। বুকে আছে বিষাদ ছাই। একদিন বধূ বুঝে তার কেউ নাই। তার পরাণের সই হাঁড়ি পাতিল আর চুলোর লাকড়ী। তাই নিয়ে ঠোকাঠুকি। মিছেমিছি সংসার পাতা। মাটির ভাত, গাছের পাতা। দিনগুলি গেল কই। সেই সব সই নাই আর নাই। কে গেলো কোথায়। শিউলি শেফালী আর বেলীরা গেল দূরে। যারযার কপালের ভুলে। বধূ মা হয়। মা হয় বুড়ো। সংসারটাই তুলো। প্রাণের সন্তানরা কোথায় গেলো। জনম জনম জননী হয়েছে একা। দেখা হয়নি দূরের আকাশ। বাদলের ছুটাছুটি। মাটির খুটিতে ভর দিয়ে মায়েরা এক জনম দুখী।


৪। শাস্তি

মাঝরাতে যদি কোকিলের কুহুতানে জেগে ওঠো। কানে হাতের তালু চেপে রেখো। বসন্তের গান মধ্যরাতে নয়। ফুল বাগান ভেবে পাখিটি জঙ্গলে জেগে উঠেছে। শাস্তি স্বরূপ কন্ঠে তালাও দিতে পারো। সে গাইবে না আর নিশিরাতের গান।


ছবি: নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৫৬
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×