জলের মত যৌবনই জীবন
১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। জলের মত যৌবনই জীবন
এই অস্থিরতা থামাবে কে
মাঝ রাতে শ্বাস চলে যায় কোথাও
ভিতর বাড়ি বাহির বাড়ি নৈকট্যে থাকে
সব দরোজা জানালা এক হয়ে যায়
আমি হুড়মুড় করে জেগে উঠি
গলায় ঢালি অমিয় জল।
বেঁচে থাকা বুঝি নন্দন ভ্রমণ
যখন যৌবন থাকে সন্নিকটে
জুলপি থাকে কাঁচা সটান চিবুক
এরই নাম বুঝি জীবন
এরই নাম বুঝি সুস্থিরতা
যতক্ষণ হাতে থাকে যৌবন নগমা
তপতীরা নাগপাশে থাকে।
জলের মত যৌবনই জীবন
আগে পিছে মানুষ দুগ্ধ শিশু।
২। বৃন্দাবন
আমাকে ছেড়েছে বাউল
বিদায়ের বানী ভেসে আসে
দূর নিভৃতের কান্না মন্দ্রিত সুর
ঝিঝি পোকার এলিজি
বিষাদ ভরা অন্তঃপুর।
আমাকে ছেড়েছে মায়া
আশৈশব ঘরের দাওয়া
আমাকে ছেড়েছে বটের ছায়া
তুলির আঁচড় স্বর্গের বর
যৌবনের কোল বেয়ে
বয়ে চলা রুপালী সাগর।
আমার সবুজ ভূগোল
আমার পুরনো আঁচল
সারি সারি অভিমান
গড়ে তোলে বৃন্দাবন।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন