somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসি কান্নার অনুরণন

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। জলজ পথ

পা ধূয়ে নাও রিনা
দেখো দিগন্তে আজ নতুন সূর্য
ন্যুব্জ হয়ে সুকোমল পা দু'খানি
ভেজাও শিশিরে।

একটু পরেই নামবে
রোদের স্রোত
কর্মমূখরতার মাঝে গুটিয়ে যাবে
আঙুল চিনবে না আঙুল
হাত চিনবে না হাত
এমনকি তুমি নিজেই
নিজেকে চিনবে না ।

আমিতো অনেক দূরের প্রবাসী
আমি রাতের শিকড়ে লিখে রাখা
ঝিঁঝি পোকার বিষাদ এলিজি
পা ধোও রিনা
পাঠ করি তোমার
গোপন জলজ পথ পরিধি।


২। হাসি কান্নার অনুরণন

তুমি কোন শব্দ বাক্য নও
যে চাইলে লিখতে পারি
তোমাকে দেখতে দেখতে
জনম যাবে আমার
তারপর অন্য গোলার্ধে
চোখ মেলে দেখবো চাঁদ
জোছনা তুমি জমিন আমি।

তুমি মানে উত্তর মেরু
তুমি মানে দক্ষিণ মেরু
তুমি শীতল সুমিষ্ঠ ঝর্ণাধারা
অত:পর আচমকা মরুভূমি
মাঝে মাঝে মরুদ্যান
বিরানভূমিতে থির
ক্যাকটাস আমি।

তুমি উড়ন্ত ম্যাকাও
ব্রাজিলের বনভূমি আমি
তুমি বিরল রঙের পাখা
আমি সাত সজ্জায় ঢাকা।

তুমি সকালের প্রশস্ত বারান্দা
বারান্দার মেঝেতে রোদের খেলা
তুমি দুপুর সূর্য মাঘের রোদ
বিকেলের শঙ্খ নদী, তীরের বালি
হিয়ার করতলে ঝিকিমিকি অভ্র সারি।

তুমি মানে এক জীবন
ক্ষুধা দারিদ্রে শাপমোচন
তুমি মানে দুই জীবন
হাসি কান্নার অনুরণন।


৩। যা কিছু সৃষ্টি

চাইলে যে বৃষ্টি নামাতে পারে
তার নাম মেঘদূত
চাইলে যে মৃত্যুকে বাজী ধরতে জানে
সে যমদূত
আমি বাজী ধরলেই
যেতে পারি না অসীমে
আমি চাইলেই যেতে পারি না
তোমার উঠোনে
আমি ফিরে ফিরে যাই অতীতে
ডুবুরীর মত তুলে আনি সিন্ধুক।

ছাই ভস্ম গোলাপ কামিনী
দুপুর রোদ নিকষ যামিনী
পথ থেকে পথ
রথ থেকে রঙ
নানান ঢঙে সেজেছিলে তখন
তুমি চাইলেই আমি হাত বাড়িয়ে দিতাম
অমনি এক লাল রঙা পাখি
অমনি আকাশের বুকে
তোমার নাম ধরে ডাকাডাকি।

তুমি চাইলে আমার মেঘলা আকাশ
তুমি চাইলেই মেঘ বৃষ্টি রামধনু
যা কিছু সৃষ্টি তোমার দৃষ্টি
তোমার ইশারায়।

তুমি হাত গুটিয়ে বসে আছো কেন
প্রসারিত করো অঞ্জলি
দেখো এখনি সাঁতরে যাবে
ঝাকে ঝাকে মৎস্য রূপালী।


৪। কথার খই

কথা কম কাজ বেশী
তাই বলে কি থেমে থাকে
রাত প্রহরীর বাঁশী
হাবেভাবে তো কত কিছু বলা যায়
তবু দিনে রাতে চলছে কথা
কথা দিয়ে মন গড়ার
কথা দিয়ে মন ভাঙ্গার
কথা দিয়ে কথা কাটানো
কথা দিয়ে হুল
কথা দিয়ে ফুল ফোটানো
কেউ সহজ বলছে
কেউ পেচিয়ে বলছে
কেউ না বলে হাপুস হুপুস খাচ্ছে।

আমরা আম আদমী
বলি আর না বলি
সংগোপনে চলি
দুটো পেলে খুশী
চারটে পেলে
বগল বাজিয়ে হাসি।

গেল বার অনেক কথা বলেছেন
চামার চন্ডাল ভেবে
দু'গালে কষেছেন
এবার আর সইতে পারবো না
কথার তুলোধূনায় শীত কাটবে না
এবার চেয়ে চিন্তে আছি
বাসি কথা রেখে
নগদ কারবারে বাঁচি।



ছবিঃ উনার এ্যালবাম। (স্বপ্নপুরী, দিনাজপুর)
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১২
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×