আমার মেয়েদের কে বল্লামঃ মা, তোমরা যখন ছোট ছিলে বেডে, ফ্লোরে, এখানে সেখানে এমন কি গায়েও পেশাব পায়খানা করে দিতে। আমরা বাবা মা তোমাদের মুখে একটা চুমু এঁকে দিয়ে সেই দূর্গন্ধ যুক্ত পেশাব পায়খানা পরিস্কার করে দিতাম।
এখন আমাদের কথা শুনতে ও হয়ত মন চায়না।
একদিন তোমরা যখন বৃদ্ধ হয়ে যাবে, আবার ছোট বেলার মতই হয়ত বেডে পেশাব পায়খানা করে দেবে, কারণ ছোট মানুষের চেয়েও দূর্বল ও অসহায় হয়ে যাবে তুমি। তখন দেখবে তোমাদের চার পাশে তোমাদের কলিজার টুকরা ছেলে, মেয়ে, নাতি নাতনী অনেকেই থাকবে, যাদের জন্য কীই না করেছো জীবনে। তারা দেখবে তুমি পেশাব পায়খানা করে ফেলেছো। ওরা কেও বকা দেবে, কেও নাক ধরে বমি করতে করতে পালিয়ে যাবে। তুমি লজ্জায় কুঁকড়ে থাকবে। সবাই গাল মন্দ করছে। হঠাৎ তোমার মনে হবে সেই ছোট কালের বাবা মার কথা।
মুখে হাত বুলিয়ে দেখবে সেখানে আজ চুমার দাগ লেগে রয়েছে। কিন্তু সারা ঘর, সারা বারান্দা, সারা দুনিয়া তন্ন তন্ন করে খূঁজে সেই বাবা মা কে আর কোথাও খুঁজে পাবেনা। তোমার চোখ পানিতে ভাসতে থাকবে। আর লজ্জায় কুঁকড়ে থাকবে। মনে মনে কত কথা বলতে চাইবে, কেও শুনতে চাইবে না তোমার মত বুড়ো মানুষের ফাও কথা। শুধু তোমার কান দুটোতে ঢুকতে থাকবে অশ্রাব্য কত শক্ত শব্দ সমূহ...............
আমি দেখলাম আমার বাচ্চাদের মুখ ফ্যাকাশে হয়ে গেলো, আমিও লন্ডনে থাকতে আমার বাবা যে খাটে থাকতেন, তার পাশে বসে গেলাম...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






