somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্দশাগ্রস্ত চা শ্রমিকরা, সংকটে চা শিল্পঃ সমাধান কী?

০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের চা শিল্প ও চা শ্রমিকরা হুমকীর মুখে। প্রতিকার কী?
( ধারাবাহিক-১৪ )
-সৈয়দ আমিরুজ্জামান
দুর্দশাগ্রস্ত চা শ্রমিকরা, সংকটে চা শিল্পঃ সমাধান কীঃ
আমাদের দেশে চা প্রচলনের প্রথম দিকে বৃটিশ বেনিয়া কোম্পানীগুলো বিনামূল্যে চা পান করাতো ও চায়ের বহুমাত্রিক গুণাগুণ বর্ণনাসহ সাথে বিনামূল্যে কিছু চা দিয়ে দিতো। মানুষের মধ্যে চা পানের অভ্যাস গড়ে উঠলে চা বিক্রি হতে শুরু করে। আর সে সুবাধে বৃটিশরা কোটি কোটি টাকা মুনাফা লুটে নিয়ে গেছে এ দেশের মানুষের কাছ থেকে। চা আজ আমাদের দেশের মানুষের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, অর্থনীতির অন্যতম প্রধান খাতসমূহের একটি। বিশ্ববাজারে ও আমাদের দেশের আভ্যন্তরীণ বাজারে চায়ের চাহিদা বিপুল হারে ক্রমাগতভাবে দিন দিন বাড়ছে।
শুধু পানীয় হিসেবেই নয়, চায়ের বহুমুখী ব্যবহারের সম্ভাবনাও বাড়ছে। টি কোলো, চকলেট, রং, মৃতদেহ সংরক্ষণ করাসহ বিভিন্ন কাজে চায়ের ব্যবহার বাড়ছে। চায়ের গুণ যতবেশী আবিস্কৃত হচ্ছে ততই এর চাহিদা বাড়ছে। কিন্তু সরকারী পরিকল্পনাহীনতা, লীজভুক্ত বাগানের পতিত অনাবাদী জমিতে চা আবাদের পরিকল্পনা না থাকা, টি বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতি বছর ২·৫% হারে চা চাষ সম্প্রসারণে সরকারী চাপ বা উদ্যোগ না থাকা, মালিকদের লুটপাট, চা বাগান রুগ্ন ঘোষণা করে ঋণের টাকা আত্মসাতের চেষ্টা, বাগানে উৎপাদন বন্ধ ঘোষণা ইত্যাদি কারণে সংকট বাড়ছে। বাগানের নামে লীজ নেয়া জমি অন্য কাজে ব্যবহার, চায়ের গুণগতমান বৃদ্ধির চেষ্টা না করা, ছায়াবৃক্ষ নিধন, চা শ্রমিকদের মজুরী, শিক্ষা-স্বাস্থ্য, বাসস্থানসহ জীবনমান উন্নয়নে পদক্ষেপ না নেয়া, উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা না নেয়া ইত্যাদি কারণে চা শিল্প আজ হুমকীর মুখে। চিনি'র চাহিদা দিন দিন বাড়ছে অথচ কারখানা বন্ধ, উৎপাদন বৃদ্ধি না করার কারণে আমাদের দেশ আজ আমদানী নির্ভর হয়ে পড়ছে। বিশ্ববাজারে পাটের চাহিদা বৃদ্ধি সত্ত্বেও আমাদের দেশের পাটকল বন্ধ হচ্ছে। তেমনি চায়ের চাহিদা দেশে-বিদেশে দিন দিন বৃদ্ধি পেলেও চা শিল্প রক্ষায় উৎপাদন বাড়াতে না পারলে বাংলাদেশ অচিরেই আমদানীকারক দেশে পরিণত হবে। সে আশঙ্কা আজ দেখা দিয়েছে। এর পরিণতিতে বাংলাদেশ একদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অন্যতম প্রধান সুযোগ হাতছাড়া হবে, অন্যদিকে লক্ষ লক্ষ শ্রমিক-কর্মচারী বেকার হবে। চা বাগানসমূহের ৭ লক্ষ অধিবাসীর এক বিশাল জনগোষ্ঠী কাজ, জীবিকা ও আশ্রয় হারাবে। জৌলুস হারাবে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, হবিগঞ্জ, সিলেট-এর মত বড় বড় শহরসহ অসংখ্য ছোটখাটো শহর। তাই আভ্যন্তরীণ চাহিদা, চা শ্রমিক-কর্মচারীসহ বিশাল জনগোষ্ঠীর স্বার্থ, বৈদেশিক বাণিজ্য-বৈদেশিক মুদ্রা অর্জনের কথা বিবেচনা করে চা শিল্প রক্ষা ও বিকাশের পরিকল্পনা-উদ্যোগ নিতে হবে।
একদল শোষক লুটপাটকারী দেশের কৃষি, শিল্প, খনিজ ও প্রাকৃতিক সম্পদসহ ভবিষ্যৎ সম্ভাবনা ধ্বংস করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। চা শ্রমিকসহ সাধারণ জনগণের উদাসীনতা ওদের শোষণ-লুটপাট বহুগুণ বাড়িয়ে দেবে। ধ্বংস হবে আমাদের দেশের অর্থনীতি, বিপন্ন হবে আমাদের দেশের চা শ্রমিকসহ সাধারণ শ্রমজীবী মানুষ। এটা হতে দেওয়া যায় না।
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×