somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট ভাই বোন.....

২৯ শে মে, ২০১৩ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আপনাদের শোনাব এক অন্য রকম ভালবাসার কথা,ভাইবোনের ভালবাসা। কিন্তু সেটা কেন এখানে দিচ্ছি?? কারণ কর্পোরেট দুনিয়ার সবটাই এখানে আছে।

আমি এখানে আমার বা আমার আপ্পি কারও নাম নিব না; যদি সে কখনও দেখে এমনিই দেখবে !

তো শুরু করা যাক:

আমরা তিন ভাই,আমাদের কোন বোন নাই,তো কেউ জিজ্ঞেস করলে বলি বোন = 0/0
যারা গণিত করেছেন [কে করেন নাই !! ] তারা জানেন এর মানে কি?
তো আমার কথা শুনে আমার আপ্পির আমাকে ভাল লাগে,আর আমি তাকে আপু বা অন্যসব কিছু বলতাম না; বলতাম "আপ্পি" যেটা ওনার খুব পছন্দের। উনার হালকা একটা পরিচয় হল উনি নাটক লিখেন। [বাকী দিব না; চাইনা কেউ আমার লিখা তাকে নিয়ে দেখাক।] তো শুরু হল ভাই বোনের সেইরকম তুমুল কথাবার্তা !! এমন কোন পোস্ট নেই যে যেখানে কারও কোন অতিরিক্ত আদর,পচানি,সোহাগ না নেই !

ভাই মানে ওনার বয়ফ্রেন্ড আবার আমার ত্রিপল ভাই হয় ! উনি আমার কলেজ থেকে, একই বিশ্ববিদ্যালয় ! আর এমনি ভাই ! তো বুঝেন কি অবস্থা !

আমার আপ্পি মানে আমার আপ্পি। উনি সেইরকম মাপের ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ, ডানাকাটা পরীও বটে !
আমিও কম যাই না !!
ভাই তার ওয়ালে আমায় আর আপ্পিকে ছাড়া আর কাউকেই সহ্য করতে পারেন না। কিন্তু আপ্পি এটা মানতে পারেন না। আপ্পি আর আমার ভাই বোনের এত মধুর সম্পর্ক তার ওয়ালের অনেকই সহ্য করতে পারে না; বিশেষ করে তাকে যারা পছন্দ করে কিন্তু বলতে পারে না !
দু:খের ব্যাপার হল আমি কম্পিউটার নিয়া ভালই নাড়াচাড়া করি,তো অনেক কিছুই জানি; খানিকটা প্রোগ্রামিংও পারি,একটা অপারেটিং সিস্টেমও বানাইছিলাম। এটা উনি জানতেন। অনেককেই আমার কথা বলতেন। তো যা হয় আর কি,শত্রু লেগে গেল,তার আইডি হ্যাক ছিল কয়দিন,আমারটাও হ্যাকের চেষ্টায় ব্যর্থ হয় ! যেটা আপ্পি জানে না !

উনি অনেক অভিমানি ! কিন্তু এতই অভিমানী যে কার সাথে অভিমান কতটুকু করতে হয় সেটাও ভুলে যান !

তার আইডি হ্যাক হবার অনেকদিন পর, আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়। আমিও আবার কম অভিমানী না !

উনার বেশি বেশি প্যারেন্টিং আমার ভাল লাগত না, তাই রাগ করে উনাকে কড়া কথা শোনাই।
এর পর আমি তাকে আর কোন কল বা মেসেজ দিইনি !
ঘটনাটা সেই সুযোগসন্ধানীরা কাজে লাগায়, তারা আমাদের আলাদা করার প্রয়াশে সফল হয়ে যায়। আমার দু:খ সে তার ভাইকে চিনতেই পারল না; বিশ্বাসই করতে পারল না !

অনেক দিন পর জানতে পারি,তাকে কটু কথা বলে,গালাগাল দিয়ে মেসেজ করা হয়েছিল আমার নং থেকে,কিন্তু আমি ত কিছুই করিনি। আপনারা যারা অনলাইন নিয়া জানেন তারা জেনে থাকবেন,কিছু সাইট আছে যেখান থেকে যেকোন নং দেখিয়ে মেসেজ দেয়া যায় !

সেটাই তারা করেছে। আর বাকী কি কি আমার নামে করেছে,তার কোনই ইয়ত্তা নেই। সে এতটাই অভিমানী যে আমাকে একটা কল করেও জানায় নি,জানতেও চায়নি যে ব্যাপারটা কি হইছে !!

আমার সাথে তার কথা হইছিল একবার,কিন্তু উনি বিশ্বাসই করতে চান না আমি এসব করিনি; আর এগুলো যে অন্য কেউ করতে পারে বা করা যায়। আমাকে যারা অপছন্দ করত তাদের মধ্যে কয়েকজন হ্যাকার ও অন্য এসব বিষয়ের এক্সপার্ট ছিল; যেটা উনি সবটা জানেন না এখনও !

আপ্পি পারলে একদিন আসল ঘটনা জেনে যা; আর আমায় মিথ্যে অপবাদে অপরাধী করিস না।

তোর ময়না পাখি...................
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×