
মাঝে মনটা বড়রই বেচাইন হয়ে যায়। এলামেলো নানা ধরনের কথা আসে মনে। সে কথাগুলো কখনো কাউকে বলা হয় না। কেউ হয়তো পাগল ভাববে । আবার কেউ হয়তোবা ক্ষেপে যাবে। মানুষের ক্ষেপে যেতে তো আর দেরী লাগে না।তাই এলোমেলো ভাবনাগুলো লিখে রাখার চেষ্টা করছি।
ভাবনা ১। পৃথিবীতে এতোগুলো ভাষা থাকার দরকার কি? একটি ভাষা থাকলেই কি ভালো হতো না। পৃথিবীর প্রথম মানব-মানবীর ভাষা যদি আরবী ( ধরে নিলাম) হয় তাহলে তাদের পরবর্তী প্রজন্মগুলোর ভাষা কেন অনেকগুলো হয়ে গেল? একবার ভাবুন তো, সারা পৃথিবীতে একটি মাত্র ভাষা থাকার কত সুবিধা। মাতৃভাষা সবারই এক। নতুন কোন ভাষা শেখার ঝামেলা নেই। জ্ঞান-বিজ্ঞান এগিয়ে যেত শানৈ শানৈ করে । সেই একটি মাত্র ভাষা যদি আমাদের বাংলা হতো তাহলে কতই না মজা হতে পারতো।
ভাবনা ২। আমার ধারণা পৃথিবীর আদিম মানব-মানবী খুবই সুদর্শন ছিলেন। তাহলে তাদের পরবর্তী প্রজন্মগুলো কেন কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ বেটে হয়ে গেল? সব মানুষ এক রকম হলে কি বেশী ভালো হগে পারতো না?
ভাবনা ৩। সারা পৃথিবীতে কত কত ধর্ম। সারা পৃথিবীতে একটি মাত্র ধর্ম থাকলে তা কতই না ভালো হতো।
আরো এলোমেলো ভাবনা আসছে। তা পরে বলবো । সবাই অনেক অনেক ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৭ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



