
আমাদের দেশের অনেক বড় বড় লোক অসুস্থ হলে ডাক্তার দেখাতে সিঙ্গাপুর, লন্ডন, ব্যাংকক দৌড়ান ডাক্তার দেখাতে। তারা প্রচুর টাকা পয়সা খরচ করে সুস্থ হয়ে দেশে ফিরেন।
আমাদের দেশের অনেক ছোট ছোট মানুষ আছে যারা অসুস্থ হয়ে গেলে উপজেলা হাসপাতালের সুযোগও পান না। তার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। কারণ তাদের প্রচুর টাকা পয়সা নেই।
আমাদের দেশের উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর অনেক মানুষ আছেন যারা দেশের বড় বড় ডাক্তার দেখান। জমানো টাকা পয়সা খরচ করে পাশের দেশ ভারত যান। ভারতের অনেক হাসপাতালের চিকিৎসার সুনাম আছে। ফলে রোগীরা জমি জমা বেচে হলেও সেখানে গিয়ে চিকিৎসা করান।
আমি ধারণা করতে পারি, প্রতি বছর কয়েক লক্ষ মানুষ চিকিৎসার জন্য ভারত যান। বেশীর ভাগ ক্ষেত্রেই রোগী একা যেতে পারেন না। তার সাথে নিকট জন কেউ এক জন যেতে হয়। ফলে চিকিৎসা খুবই ব্যয়বহুল হয়ে পড়ে।
আমার প্রস্তাব, এর কোন বিকল্প কি করা যেতে পারে না?
নিদেনপক্ষে- বিখ্যাত হাসপাতালগুলোর শাখা কি বাংলাদেশে করা যেতে পারে না? এতে করে মানুষ একটু কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবে। যাতায়াতের ঝামেলা দূর হবে।
শাখা তৈরী হলে মূল হাসপাতালের ডাক্তারগণ বাংলাদেশে যাতায়াত করবেন। আমাদের ডাক্তারগণও শিখতে পারবেন। দেশের টাকা ভারতে গিয়ে না দিয়ে এসে ভারতের ডাক্তাররা না হয় এসে সেবার বিনিময়ে কিছু টাকা নিয়ে যাক। আমাদের ডাক্তারদেরকে শিখিয়ে যাক।
আমার মনে হয়- জনগণের জন্য ভালো কিছু করতে চাইলে করা সম্ভব।
অসম্ভব কিছু বলে আমার মনে হয়নি।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



