somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

বিদেশের বুকে দূতাবাস মানে এক টুকরো স্বদেশ।

১১ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি দেশের নাগরিকরা যখন অন্য দেশে থাকে তখন সেখানে তাদের দেশের দূতাবাস তাদের কাছে যেন এক টুকরো স্বদেশ। পৃথিবীর প্রতিটি দেশের মানুষই এটা মনে করে। এজন্য দূতাবাস কর্তৃপক্ষের খুবই মানবিক গুণাবলী সম্পন্ন হতে হয়। প্রতিটি নাগরিককে আপন মনে করে তাদেরকে আপ্যায়ন করতে হয়।

বিদেশে স্বদেশের যে সব নাগরিক দূতাবাসে কোন সমস্যা নিয়ে সেবা পেতে যান তখন দূতাবাসের যে শাখা তাদের সমস্যা নিয়ে কথা বলে, সমাধান দেয় সেই বিভাগের নাম কনস্যুলার শাখা। প্রতিটি দূতাবাসের খুব গুরুত্বপূর্ণ অংশ এই কনস্যুলার শাখা। এখানে থেকে স্বদেশের নাগরিকরা পাসপোর্ট বানাতে পারে, রিইস্যু করতে পারে, যে কোন ডকুমেন্ট সত্যায়িত করতে পারে, কোন নাগরিক বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেললে তাকে বিকল্প পাসপোর্ট বা ট্রাভেল পারমিট প্রদানের ব্যবস্থা করে। মোদ্দা কথা স্বদেশের যে কোন নাগরিকের যে কোন সমস্যা সমাধানের জন্য দূতাবাসতে তৎপর থাকতে হয়।

এটি দূতাবাসের ভবনের দুইটি অংশ রয়েছে। এর একটিকে বলে চ্যান্সারী ভবন আর আরেকটিকে বলে রেসিডেন্স। চ্যান্সারী ভবনে দূতাবাসের কর্মকর্তারা দাফতরিক দায়িত্ব পালন করেন। এখানে স্বদেশের পতাকা উড়ানো হয়।
আর রেসিডেন্স ভবনে রাষ্ট্রদূত মহোদয় বাস করেন । রেসিডেন্স ভবনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ কূটনীতিক, উর্ধ্বতন কর্মকর্তা, নানা গণ্য মান্য ব্যক্তিগণ নানা প্রয়োজনে রাষ্ট্রদূতের সাথে দেখা করেন। রেসিডেন্স ভবনেও স্বদেশের পতাকা উড়তে থাকে।

উপরের সবগুলোই ভিয়েনা কনভেনশনের নিয়ম মেনে করা হয়।

একটি দূতাবাস বা হাইকমিশনের পদগুলোকে কূটনৈতিক পদধারী কর্মকর্তাগণকে সাধারণ বা অফিসিয়াল পাসপোর্ট না দিয়ে বিশেষ পাসপোর্ট দেয়া হয় তাকে Diplomatic Passport বলা হয়। মিশনের কূটনীতিকগণ, তাদের স্পাউজরা ও ১২ বছরের কম বয়সী সন্তানেরা কূটনৈতিক পাসপোর্ট প্রাপ্ত হন।

দূতাবাসে কর্মরত প্রতিটি ব্যক্তিই স্বদেশের প্রতিনিধিত্ব করেন। তাদের কাছে নাগরিকদের প্রত্যাশা অনেক। তাই তাদেরকে হতে হবে অনেক যোগ্যতা , অনেক ধের্য।

নিয়ম অনুযায়ী, দূতাবাসের সীমানার ভেতর স্বাগতিক দেশের কোন সাধারণ জনগণ তো বটেই সরকারের কোন লোকজন্ও দূতাবাস কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। তাই ভেতরে কি হয় না হয় তা কারো পক্ষে জানা সম্ভব হয় না। আর দূতাবাসের ভেতর দেশের সব বিভাগের এমন কি প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারাও থাকেন। ফলে তারা স্বাগতিক দেশের সব খবরই রাখেন এবং নিজ দেশে প্রেরণ করেন।

তবে বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এর মূল কূটনীতি হ্ওয়া উচিত অর্থনীতি ও শ্রমিক ভিত্তিক। কোন দেশে কত বেশী শ্রমিক পাঠিয়ে টাকা আয় করা যায় এটাই এখনকার মূল প্রতিপাদ্য। অর্থনীতি ও বাণিজ্যে প্রসারও অন্যতম কাজ।

স্বাগতিক দেশের পুলিশ বিভাগে দূতাবাসগুলোকে নিরাপত্তা দেয়ার জন্য Diplomatic Security Division বা এই ধরনের কাছাকাছি নামের পৃথক বিভাগ থাকে। দূতাবাস গুলোর নিরাপত্তার বিষয়টি স্বাগতিক দেশগুলো খুবই গুরুত্বের সাথে দেখে।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×