তাবলিগ জামাতের টঙ্গী বিশ্ব ইজতেমার আমি এক জন ঘোর সমর্থক । আমার সমর্থনের কারণ, আমাদের দেশে সাধারণত বিদেশীরা বেড়াতে আসতে চায় না। নানা কারণে। সেগুলো অন্য পোস্টে বলা যাবে।
তাবলিগ জামাতে অংশ নিতে মুসলিম দেশগুলো থেকে অনেক মানুষ আসে। কেবল মুসলিম দেশ হতেই যে আসে তা নয় পৃথিবীর অনেক দেশ থেকেই মুসলিম রা আসে। তারা আসে প্রাণের টানে।
বিশ্ব ইজতেমাকে ধর্মীয় পর্যটন হিসাব বাংলাদেশ কাজে লাগাতে পারে। ফলে বাংলাদেশের প্রচার হতে পারে।
১। ইজতেমায় আগত বিদেশী মেহমানদেরকে সব চেয়ে বেশী সমাদর করা উচিত।
২। ইজতেমার মাঠে সব ধরনের নিরাপত্তা দোয়া সহ প্রয়োজনীয় খাবার পানি সহ উপহার সামগ্রী বিতরণ করা যেতে পারে। দেশের বড় বড় কোম্পানীগুলো বিনামূল্যে কিছু পণ্য উপহার দিয়ে প্রচারের সুযোগ নিতে পারে।
৩। মিনারেল ওয়াটার কোম্পানীগুলো তাদের কোম্পানীর পানির বোতল বিদেশী মেহমানদেরকে উপহার হিসেবে দিতে পারে।
৪। গার্মেন্টস কোম্পানীগুলো টুপি, পাগড়ী ইত্যাদি তৈরী করে উপহার দিতে পারে বা নাম মাত্র মূল্যে বিক্রি করতে পারে।
৫। ইজতেমা শেষে বিদেশী মেহমানদেরকে বিভিন্ন জেলায় ঘুরানো যেতে পারে। ফলে তারা বাংলাদেশ সর্ম্পকে আরো বেশী আগ্রহী হবেন।
৬। এলাকায় এলাকায় ছোট ছোট টিম পাঠালে এলাকার ধনী ব্যক্তিরা তাদেরকে আ্প্যায়ন করতে পারেন।
বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ন। এটা সারা দুনিয়ার মানুষ জানে। কিন্তু অতিথিদেরকে কাছে পাওয়া যায় না। বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে বেশ কয়েক হাজার বিদেশী মেহমান আসছেন বাংলাদেশে। তাদেরকে সমাদর করা আমাদের কর্তব্য। আমরা যদি তাদের সাথে অমায়িক ব্যবহার আর সুন্দর আচরণ করি তাহলে তারা দেশে ফিরে গিয়ে অনেকের সাথেই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এতে করে আমাদের সুনাম ছড়িয়ে পড়বে। এমন একটি সুযোগ হাত ছাড়া করা ঠিক হবে না। জাতি হিসাবে এই সুযোগটি কাজে লাগানো দরকার।
বিশ্ব ইজতেমা সফল হোক।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



