somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মশার অর্থনৈতিক গুরুত্ব।

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের পাশের উপজেলা নবাবগঞ্জের এক জন কবি মশা নিয়ে একটি কবিতা লিখেছিলেন। কবিতাটির একটি লাইন আমার মনে আছেঃ মশা একটি তুচ্ছ প্রাণী/অথচ কি আশ্চর্য দাপট তার।

মশা একটি তুচ্ছ প্রাণী হলেও এর অর্থনৈতিক গুরুত্ব অনেক। আমাদের জাতীয় অর্থনীতিকে মশার অবদান সীমাহীন। এ অবদানকে কোন ভাবেই অস্বীকার করা যাবে না। যায় না। মহান তার অবদান।

নিচে মশার কিছু অর্থনৈতিক অবদান বা গুরুত্ব সংক্ষেপে তুলে ধরা হলোঃ

১। টেকস্টাইল শিল্পেঃ

মশা একটি মজার প্রাণী। যার ভয়ে মানুষ জালের ভেতর লুকিয়ে ঘুমায়। বাংলাদেশের টেক্সটাইল শিল্পে মশার অনেক অবদান। মশারী ব্যবহার করে না বাংলাদেশেএমন পরিবার খুঁজে পাওয়া কঠিন। কেবল মাত্র যারা রাজপথে ঘুমায় তাদের সম্ভবতঃ কোন মশারী নেই। তাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য কত কোটি মশারী লাগে তার হিসাব করতে গেলে সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। তবে সাম্প্রতিক সময়ে স্মার্ট মশারী বাজারে এলে মানুষের উপকার হতে পারে।
প্রতিটি মশারীর বাজার মূল্য যদি ৫০০ টাকাও ধরা হয় তাহলে কত কোটি টাকার অর্থনৈতিক অবদান আছে মশার এক বার ভাবতে হবে।
তাই অর্থনৈতিক কারণে মশা নিধন করা কোন ভা্বেই উচিত হবে না।

২। কয়েল শিল্পঃ

মশা খেদানোর জন্য বিজ্ঞানীরা মশার কয়েল নামে পরিবেশের জন্য মহা ক্ষতিকর এক জিনিস আবিষ্কার করেছেন। এই মশার কয়েল মশা খেদাতে না পারলেও মানুষের স্বাস্থ্য নাশ করতে খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে কয়েল তারাই ব্যবহার করেন যারা পয়সা একটু কম খরচ করতে চান। তারপরও জাতীয় অর্থনীতিতে কয়েল অনেক অবদান রাখে।
তাই অর্থনৈতিক কারণে মশা নিধন করা কোন ভা্বেই উচিত হবে না।

৩। এরোসল স্প্রেঃ

মশা তাড়ানোর জন্য এটা একটু দামী । মানুষ যেমন বডি স্প্রে ব্যবহার করে গায়ে সুগন্ধ ছড়ানোর জন্য তেমনি মশা তাড়ানোর জন্য ঘরের ভেতর মশার জন্য নির্ধারিত এরোসল স্প্রে ব্যবহার করে। এই জিনিস একটু দামী হওয়াতে গরীব মানুষ এটা ব্যবহার করতে সাহস পায় না। তাদের জন্য কয়েল। এই দামী এরোসল স্প্রে আমাদের জাতীয় অর্থনীতিকে কোটি কোটি টাকার বাণিজ্য করছে।

তাই অর্থনৈতিক কারণে মশা নিধন করা কোন ভা্বেই উচিত হবে না।

এছাড়া মশার ম্যাট, ব্যাট, ভেপারাইজার সহ আরো আধুনিক উপায় আছে যা আমাদের অর্থনীতির চাকাকে রাখে সচল ।

৪। চিকিৎসা খাতেঃ

মশার আরো বড় অবদান চিকিৎসা খাতে । আগের দিনের মানুষ মশার কামড়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হতেন। এখন দিন বদলেছে। ম্যালেরিয়াকে আমরা না বলে ডেঙ্গু (অনেক দেশে ডেঙ্গি বলে) কে হা বলতে শিখেছি। এডিস মশা আমাদেরকে কামড়ালে অবধারিতভাবে আমাদের ডেঙ্গু হবে। ফলে হাসপাতাল গমন ছাড়া উপায় নেই। সরকারী হাসপাতোলে চান্স না পেলে বেসরকারী ক্লিনিক। সেখানে লাখ লাখ টাকার লেনদেন।

উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, মশা একটি অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ প্রাণী।অতএব দেশের অর্থনীতির চাকা সচল রাখতে চাইলে মশা কোন ভাবেই বংশগতভাবে বিনাশ সাধন করা যাবে না। দেশের স্বার্থেই তাকে বাঁচিয়ে রাখতে হবে।

মশাপূর্ণ দেশ হোক সবার কাম্য।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×