

এক জন নেতা জনতার হৃদয়ের কতটা গভীরে স্থান নিতে পারেন তার প্রমাণ পাওয়া গেল মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের। গতকাল ৯ মে বুধবার অনুষ্ঠিত মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষিত হয়েছে। বিপুল ভোটে জয় লাভ করে আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির
এ নির্বাচনে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোটের (Barisan Nasional (National Front)) প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক। অন্য দিকে বিরোধী জোটের (Pakatan Harapan (Alliance of Hope) প্রধানমন্ত্রী প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মুহামাদ।
শেষ রাতে পুত্র জায়াতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান (Tan Sri Mohd Hashim Abdullah)তান শ্রী মুহাঃ হাশিম আব্দুল্লাহ ফলাফল ঘোষণা করেন। আজই সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসাবে তার শপথ গ্রহণের কথা রয়েছে। সবাই নতুন প্রধানমন্ত্রীকে নতুন করে অভিনন্দন জানানোর অপেক্ষায় আছেন।
ডাঃ মাহাথিরের জোট Pakatan Harapan(PPBM) জোটের প্রাপ্ত মোট আসন ১১৩ আসন, বিদায়ী প্রধানমন্ত্রী নাজিবের জোট Barisan Nasional(UMNO) পেয়েছে ৭৯ টি আসন, Gagasan Sejahtera(PAS) নামক ধর্ম ভিত্তিক জোট ১৮ টি ও অন্যান্যরা পেয়েছে ১২ টি আসন। পার্লামেন্টে মোট আসন ২২২ টি। সরকার গঠনের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ১১২টি আসন ও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮ টি আসন প্রয়োজন।
মাহাথিরের নিজ নির্বাচনী এলাকা লাঙ্কাবীতে তিনি প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ করেছেন।
এই আসনের ফলাফলঃ
মাহাথির মুহামাদ ( PKR জোট) – ১৩,৬৫৮
নওয়াবী আহমাদ (BN জোট)- ৬,৫৮৭
জুবির আহমাদ (PAS জোট)- ৩,২৫৬
নির্বাচনের ফলাফল ঘোষণার রাতেই মাহাথিরের সম্মতিক্রমে বৃহস্পতি ও শুক্র এই ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন মূখ্য সচিব।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৮ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



