

গতকাল ৯ মে বুধবার অনুষ্ঠিত মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষিত হয়েছে। বিপুল ভোটে জয় লাভ করে আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির বিন মুহামাদ।
নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষিত হবার পর তিনি শপথ নেবার জন্য অপেক্ষা করছেন। আগেই ধারণা দেয়া হয়েছিল যে, আজ সকালে শপথ অনুষ্ঠান হবে। সর্বশেষ সবাই অপেক্ষা করছিলেন, যে বিকাল ৫ টায় শপথ হবে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে জনাব মাহাথির তার জোট নেতাদের নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করেন।
১৪ তম জাতীয় সাধারণ নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট সংসদে মোট ১১৩ টি আসনে জয় লাভ করে।
আগেই জানানো হয়েছে যে, ডাঃ মাহাথিরের জোট Pakatan Harapan(PPBM) জোটের প্রাপ্ত মোট আসন ১১৩ আসন, বিদায়ী প্রধানমন্ত্রী নাজিবের জোট Barisan Nasional(UMNO) পেয়েছে ৭৯ টি আসন, Gagasan Sejahtera(PAS) নামক ধর্ম ভিত্তিক জোট ১৮ টি ও অন্যান্যরা পেয়েছে ১২ টি আসন। পার্লামেন্টে মোট আসন ২২২ টি। সরকার গঠনের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ১১২টি আসন ও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮ টি আসন প্রয়োজন।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


