অবশেষে সকল জল্পনা-কল্পনা আর আশঙ্কার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার ৭ম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন মালয়েশিয়ার কিংবদন্তী তুন ডাঃ মাহাথির মুহামাদ। আজ মালয়েশিয়া সময় রাত ৯টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট) কুয়ালালামপুরে অবস্থিত মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানা নেগারায় তিনি শপথ গ্রহণ করেন। আর এর মধ্যে দিয়ে তিনি ইতিহাস গড়লেন। আবার নতুন করে মাহাথির যুগে প্রবেশ করলো মালয়েশিয়া।
শপথ পাঠ করছেন মাহাথির
এর আগে ৪র্থ প্রধানমন্ত্রী হিসাবে তিনি ১৬ জুলাই ১৯৮১ সাল থেকে ৩১ শে অক্টোবর ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেন। পুনরায় আবার দেশের প্রয়োজনে তিনি নির্বাচনে অংশ নেন। ৯২ বছর বয়সী এই প্রধানমন্ত্রী বিশ্বের সব চেয়ে বেশী বয়সী প্রধানমন্ত্রী হিসাবে রেকর্ড গড়েছেন।
মালয়েশিয়ার রাজা সুলতান মাহমুদ ৫ম মাহাথিরের হাতে শপথের নথি তুলে দিচ্ছেন।
বিশ্বের অন্যতম আলোচিত এই নেতা ১৯২৫ সালের ১০ ই জুলাই মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ কেদাহ-র আলোর সেতার শহরে জন্ম গ্রহণ করেন।
বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে। অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন
তোর সাত বছর কোন দিক দিয়ে গেলো মনেই পড়ছে না; জানিস কি অদ্ভুত সময়? সময়ের উষ্ণভাজে বেঁচে থাকাটাই ১ বিস্ময়! শুভ জন্মদিনের শুভেচ্ছাটা আরও খুশি যেনো রঙিন ক্ষণ; শত কষ্টের মাঝে মানুষ হওয়াটা আনন্দাশ্রু; মানুষের মত মানুষ হও শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬ হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন