
মালয়েশিয়ার রাজা (The Yang di-Pertuan Agong Sultan Muhammad V) সুলতান মাহমুদ ৫ম মালয়েশিয়ার আলোচিত সাবেক বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে দ্রুত ও পূর্ণ মুক্তি দেয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন।
জোটের শরিক দল DAP এর সেক্রেটারি জেনারেল Lim Guan Eng শুক্রবার পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী জোট পাকাতান হারাপান জোটের এক উচ্চ পর্যায়ের মিটিং শেষে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান। তিনি জানান আনোয়ার ইব্রাহিমের মুক্তির জন্য সব ধরনের প্রক্রিয়া খুব দ্রুতই সম্পন্ন করা হবে।
ডাঃ মাহাথির বলেন, পাকাতান দ্রুত সব ধরনের প্রক্রিয়া শুরু করবে যাতে তিনি মুক্তি পেতে পারেন। তবে এটাতে দীর্ঘ সময় লাগতে পারে।
রাজা নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিতে সম্মতি দেয়ার পূর্বেই বৃহস্পতিবার পাকাতান নেতৃবৃন্দ রাজার সাথে দেখা করেন। এসময় আনোয়ার ইব্রাহিমের মুক্তির ব্যাপারে জোট নেতাদের সাথে রাজার কথা হয়।
উল্লেখ্য যে ২০০৮ সালে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাকে ৫ বছর কারাদন্ড দেয়া হয়। তিনি ফেডারেল কোর্টে আপিল করেন। কিন্তু রায় বহাল থাকে।
আজ পেতারিংজায়াতে অবস্থিত পাকাতান হারাপান জোটের প্রধান কার্যালয়ে এক ব্রিফিং এ আনোয়ার ইব্রাহিমের আইনজীবী শিভারাজা জানান, তার মুক্তি আজ হচ্ছে না। এটা হতে কয়েক সপ্তাহ সময় রেগে যেতে পারে।
এর আগে স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমে খবর বের হয় যে আনোয়ার ইব্রাহিম আজই মুক্তি পাচ্ছেন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালেয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে জুন মাসের ৮ তারিথে আনোয়ার ইব্রাহিম মুক্তি লাভ করবেন।
৯ মের সাধারণ নিবার্চনে ডাঃ মাহাথির ও আনোয়ার ইব্রাহিমের জোট পাকাতান হারাপান বিপুল জয়লাভ করলে মাহাথির প্রধানমন্ত্রী হন। তাদের সমঝোতা অনুযায়ী খুব দ্রুত আনোয়ার ইব্রাহিমের মুক্তির ব্যবস্থা করা হচ্ছে। মাহাথির ২ বছর বা তার কম বেশী সময় প্রধানমন্ত্রী থাকবেন। এর পর ১৯৪৭ সালে জন্ম গ্রহণকারী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার ৮ম প্রধানমন্ত্রী হবেন।
২২২ আসনের পার্লামেন্টে পাকাতান হারাপান জোটের মোট ১১৩ টি আসন রয়েছে। এছাড়া আরো একটি ছোট দলের সমর্থন পাচ্ছে এই জোট।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


