
পিতার আদুরে কন্যা মারিনা মাহাথির পিতার শেষ বারের মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ব্যাপারটি তার জন্য কষ্টেরও। কারণ তিনি মাহাথির এর প্রথম সন্তান। মারিনা মাহাথির ১৯৫৭ সালের ৯ই জুন জন্ম গ্রহণ করেন। তিনি এক জন সমাজ সেবী এবং লেখিকা।
১০ই জন ২০১৮ বৃহস্পতিবারটি ছিল তার জীবনের এক আবেগময় রাত। কেননা, সেই দিন তার পিতা ১৫ বছর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে আবারও শপথ নিচ্ছিলেন। কিন্তু পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠানটি দেখার জন্য তিনি রাজপ্রাসাদে থাকতে পারেননি। কেননা, সে দিন রাত ৮ টার সময় তার বাংলাদেশে যাবার ফ্লাইট ছিল।
শেষ মুহূর্তে তিনি বাংলাদেশে না গিয়ে রাজপ্রাসাদের বাইরে অপেক্ষমান শত শত জনতার সাথে অংশ নেন। তিনি প্রাসাদের ভেতরে যেতে না পারলেও বাইরে মোবাইল ফোনে পিতার শপথ অনুষ্ঠান দেখেন।

এ সময় আবেগে তাকে কাঁদতে দেখা যায়।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৮ সকাল ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


