
জাপান ও ইন্দোনেশিয়া সফর করার পর এবার চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির।তিনি চান খুব দ্রুত চীন সফর করতে। বিগত সরকারের আমলে ঋণ গ্রহণ নিয়ে কিছু অস্বচ্ছতা আছে বলে তিনি মনে করছেন।
তিনি মিডিয়া ব্রিফিং জানিয়েছেন, এ মাসে চীনা প্রেসিডেন্ট এর ব্যস্ততা বেশী থাকায় আগস্টে তার এ সফর অনুষ্ঠিত হবে।
ধারণা, করা হচ্ছে, তার এ সফর হবে খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে আগের সরকারের করা কিছু চু্ক্তির পর্যালোচনা করা হতে পারে।
চীনের কাছ থেকে নেয়া ঋণের সুদের হার নিয়ে চিন্তিত আছেন মাহাথির। এই সুদের হার ৩ %। মাহাথির বলেছেন, এই হার অনেক বেশী। সুদের হার অবশ্যই ৩% এর নীচে হতে হবে। এটা নিয়ে চীনের সাথে আলোচনা করতে হবে।
চীন মালয়েশিয়ার একটি বন্ধুপ্রতীম রাষ্ট্র। বিগত সরকারের আমলে মালয়েশিয়ার চীনের কাছ থেকে বড় অংকের ঋণ গ্রহণ করে। মাহাথির বলেছেন- সেই ঋণের সুদের হার যখন ঋণ নেয়া হয়েছিল সেই সময়ের যে কোন বিবেচনায় অনেক বেশী। এটা নিয়ে চীনের সাথে আলোচনা করতে হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




