
সম্প্রতি মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় কেলানতান প্রদেশের এক রাবার ব্যবসায়ী যার নাম চে আব্দুল করিম সম্প্রতি ১১ বছর বয়সী থাই বালিকাকে বিয়ে করেন। তার এক স্ত্রী থানায় মামলা করলে বিষয়টি জনসমক্ষে চলে আসে। স্বয়ং উপপ্রধানমন্ত্রী ডঃ উয়ান আজিজা যিনি কিনা মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি বিষয়টি আমলে নেন। নাবালিকা বিয়ে নিয়ে সারা দেশে তুমুল আলোচনার ঝড় উঠে।
আলোড়রন সৃষ্টিকারী এই ঘটনার তদন্ত হয়। শেষ পর্যন্ত লোকটির ১৮০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। প্রদেশের Gua Musang শরীয়াহ আদালত তাকে এই জরিমানা করে। ধর্মীয় অনুশাসন না মানা ও আদালতের অনুমতি ছাড়া বহুবিবাহ করার অপরাধে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।
তাকে উক্ত দুটি অভিযোগে অভিযুক্ত করা হয়। বিচারক Mohd Surbaineey Hussain প্রতিটি অভিযোগের জন্য ৯০০ রিঙ্গিত করে মোট ১৮০০- রিঙ্গিত জরিমানা করেন।
অভিযুক্ত ৪১ বছর বয়সী লোকটিকে কেলানতান প্রদেশের ২০০২ সালের ৬ নং ইসলামিক পারিবারিক আইনের সেকশন ১৯ ও সেকশন ১২৪ অনুসারে অভিযোগ আনা হয় যাতে ১০০০ রিঙ্গিত জরিমানা ও ২ মাসের জেলের বিধান রয়েছে।
আগের পোস্ট পড়ুনঃ
এই বিষয়ে আগের ঘটনা জানুনঃ
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



