
ভাত খেতে অনেক ভালো লাগে।
আমার এই কথাটি অনেকের কাছে মনে হতে পারে খুবই সাধারণ কথা।
কিন্তু বিশ্বাস করুন এটা আমার মনের কথা।
প্রাণের গভীর থেকে নিংড়ানো সত্যি কথা।
আমি জানি, ভাত খেতে খুবই ভালো লাগে।
আমি নিজে এক গরীব পরিবারের সদস্য হিসাবে এবং গ্রামে বসবাস করার সুবাদে সাধারণ মানুষদেরকে খুব কাছ থেকে দেখেছি।
এখনো দেখছি।
আমার এবং তাদের কাছে ভাত খুবই উপাদেয় খাদ্য।
আমরা অনেক আয়েস করে ভাত খাই।
অনেক উপাদেয় কোন মাছ মাংস লাগে না।
কেবল ১টি মরিচ আর পেয়াজ,লবণ আর
একটু পানি হলেই অনেক মজা করে ভাত যারা খায় আমি তাদেরই এক জন।
কেএফসি কিংবা ম্যাগডোনালডস নয়; আমরা সামান্য ভাতেই মহাখুশী।
আমাদের সব কিছু তাই বিবেচিত হয় চালের দামের সুচকে।
নেতারাও এটা জানেন। তাই তারা ভোটের মৌসুম এলে ৪০ টাকা দামের চাল চার ভাগের এক ভাগ দামে খাওয়ানোর লোভ দেখিয়ে ভোট নিতে চান।
মাঝে মাঝে কোন জামাকাপড় কিংবা একটু দামী জিনিস যা না হলেই নয় কিনতে গেলে দাম শুনে অবাক হলে দোকানী বলে উঠে--- চালের মন কত কইরা জানো মিয়া?
সারাটা জীবনই তো আমাদের কাটে চালের দামের হিসাব করে।
কারণ- আমাদের সব কিছু তাই বিবেচিত হয় চালের দামের সুচকে।
আমরা ভাত খেতে চাই।
কেননা. ভাত খেতে আমাদের খুবই ভালো লাগে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


