
গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা ছিল বিলাস বহুল প্রমোদতরী দেশে ফেরত আনা, জিএসটি খাতের ১৮ বিলিয়ন রিঙ্গিত হাওয়ায় মিলিয়ে যাবার খবর।
তবে যেই খবরটি খুব একটা বেশী আলোচিত হয়নি সেটা হলো- পাকাতান হারাপান জোটের ডি ফ্যাক্টো লিডার, মালয়েশিয়ার হবু প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে প্রত্যাবর্তন ।
আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার হবু প্রধানমন্ত্রী।
সব কিছু ঠিক থাকলে আজ থেকে দেড় কি দুই বছর পর তিনি মালয়েশিয়ার প্রধামন্ত্রীর দায়িত্ব নেবেন। সেই লক্ষ্যে তিনি তার দল পিকেআর এর সভাপতি নির্বাচিত হলেন ৬ আগস্ট ২০১৮। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হবার পর দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন তার পত্নী বর্তমান সরকারের উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ডঃ উয়ান আজিজাহ উয়ান ইসমাইল।
৯ মে ২০১৮ এর নির্বাচনে পাকাতান হারাপান কোয়ালিশন জোট বিজয় লাভের পর জেলে বন্দী আনোয়ার ইব্রাহিম এর মুক্তির পথ সুগম হয়। কেননা, পাকাতান হারাপান এর সমাঝোতা ছিল জোট বিজয়ী হলে - তুন ডাঃ মাহাথির প্রথম ১/২ বছর প্রধানমন্ত্রী থাকবেন, আনোয়ার ইব্রাহিম কে মুক্ত করা হবে। এর পর মাহাথির সরে যাবেন । আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হবেন।
সম্প্রতি ইস্তানবুলে আনোয়ার ইব্রাহিমের দেহে (কাঁধে) অস্ত্রপচার করা হয়। তিনি বতর্মানে অনেকটাই সুস্থ্যও স্বাভাবিক।
আগামীতে কোন একটি আসনের উপ নির্বাচনে জিতে এলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারবেন।

১৯৪৭ সালের ১০ আগস্ট আনোয়ার ইব্রাহিম পেনাং প্রদেশের বুকিত মারতাজাম নামক এলাকায় জন্মগ্রহণ করেন। এক জন পন্ডিত ব্যক্তি। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে তিনি লেকচার দিয়েছেন। তিনি ৬ সন্তানের জনক।

উল্লেখ করা যেতে পারে যে, পাকাতান হারাপান জোটটি ৪ টি বড় দল, ২ টি আঞ্চলিক দল ও ২ টি কৌশলগত অংশীদার দলের সমন্বয়ে গঠিত।
এ বছরের নির্বাচনে জোটের প্রধান দল আনোয়ার ইব্রাহিমের পিকেআর ৭১ টি আসনে নির্বাচন করে ৬৭ টি আসনে বিজয়ী হয়, অর্থমন্ত্রী লিম গুয়ান এর দল ৪৭ টি আসনে নির্বাচন করে ৪২ টিতে বিজয়ী হয়, তুন ডাঃ মাহাথিরের দল ৫২ টি আসনে নির্বাচন করে ১৩ টিতে বিজয়ী হয়, প্রতিরক্ষা মন্ত্রী মোহামাদ সাবু -র দল ৩৪টি আসনে নির্বাচন করে ১১ টিতে বিজয়ী হয়।
আগের পোস্ট - মুক্তি পেলেন আনোয়ার ইব্রাহিম
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



