
একটি খারাপ খবর আছে সিঙ্গাপুরের জন্য। যারা সিঙ্গাপুরে বসবাস করেন তাদের জন্য সামান্য একটি খারাপ খবর এটি। খবরটি হচ্ছেঃ
ডঃ এম সিঙ্গাপুরে পাঠানো পানির দাম ১০ গুণ বাড়াতে চান!
(মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদকে সংক্ষেপে Dr M নামে উল্লেখ করা হয়।)
Dr M এবার সিঙ্গাপুরে সরবরাহ করা পানির দাম বাড়ানোর জন্য চিন্তাভাবনা শুরু করেছেন।
পাঠকদের অনেকেই হয়তো জানেন যে, নগর রাষ্ট্র সিঙ্গাপুর সুপেয় পানির জন্য তার পার্শ্ববর্তী বড় দেশ মালয়েশিয়ার উপর পুরোপুরি নির্ভরশীল। সিঙ্গাপুরের খাবার পানির অনেক দাম। তাই সেখানে পানি খুবই পুজনীয় জিনিস।

মালয়েশিয়ার জহর প্রদেশের সাথেই সিঙ্গাপুরের অবস্থান। এই জহর প্রদেশ থেকেই পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয় সিঙ্গাপুরে।
প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ আজ ( ১৩ আগস্ট ২০১৮) বলেছেন, যেহেতু জীবন যাত্রার ব্যয় অনেক বেড়েছে সেই বিবেচনায় তিনি পানির দাম কম পক্ষে ১০ গুণ বাড়ানোর বিষয়টি বিবেচনা করছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপির আলাপকালে তুন মাহাথির বলেন- জহর থেকে পার্শ্ববর্তী প্রদেশে মেলাকায় যে পানি সরবরাহ করা হয় তার দাম রাখা হয় প্রতি ১০০০ গ্যালন পানি ৩০ সেন্ট দরে। আর সিঙ্গাপুরে যে পানি সরবরাহ করা হয় তার দাম রাখা হয় প্রতি ১০০০ গ্যালন পানি মাত্র ০৩ সেন্ট দরে। অর্থাৎ দেশের ভেতরেই পানির দাম ১০ গুণ বেশী ।

কয়েক দশক আগের চুক্তি অনুযায়ী, সিঙ্গাপুরের এই পানির দাম নির্ধারণ করা ছিল। এখন এটা পর্যালোচনা করার সময় এসেছে। সিঙ্গাপুর ০৩ সেন্ট দরে পানি কিনে সেই পানি আবার ৫০ সেন্ট দরে বিক্রি করে।
ধারণা করা যেতে পারে, বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ সিঙ্গাপুরের জীবনযাত্রার ব্যয় আবারও বেড়ে যাবে যদি পানির নতুন দাম নির্ধারণ করা হয়।
আগের পোস্টঃ
সুপার ইয়াটের পর এবার নজরে ঝো লাউ এর প্রাইভেট জেট
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



