
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। এসময় তারা বেতার ভবন দখল করে দাম্ভিকতার সাথে তাদের ন্যাক্কার জনক কাজের প্রচার করতে থাকে।
বেতারের স্বাভাবিক কার্যক্রম ছিল বলে জানা যায় না। এমনকি খবর ছিল একই ধরনের।
১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বাংলাদেশ বেতারের খবর
বাংলাদেশ বেতার।
খবর পড়ছি ফারুক হোসেন।
দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে সামরিক বাহিনী খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন এবং সারা দেশে সামরিক আইন জারি করা হয়েছে। খন্দকার মোশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন।
অনির্দিষ্ট কালের জন্য সারা দেশে সান্ধ্য আইন জারি করা হয়েছে।
সব দেশ প্রেমিক লোককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে।
বিডিআর , রক্ষী বাহিনী, ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সামরিক কমান্ডের কাছে হাজির হয়ে তাদের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে।
নতুন সরকার স্বীকৃতির জন্য বিশ্বের সব শান্তিকামী ও প্রগতিতে বিশ্বাসী সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
খবর শেষ হলো।
পরবর্তীতে একটু আধটু পরিবর্তন করে একই খবর বার বার প্রচারিত হয়েছে।
আগের পোস্টঃ
১। ১৫ই আগস্ট ১৯৭৫ঃ রেডিওতে এক মেজরের আস্ফালন।
২। ১৯৭৫ সালের সংবাদপত্রে ১৫ আগস্ট
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



