somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

সংখ্যা নিয়ে কিছু অহেতুক কুসংস্কার।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এই বিশ্বে সংখ্যা নিয়ে নানান ধরনের সংস্কার কিংবা কুসংস্কার প্রচলিত রয়েছে। এই সব সংস্কার কেউবা মন থেকে বিশ্বাস করে আবার কেউবা অন্য সবাই বিশ্বাস করে বলে সমাজ রক্ষার জন্য বিশ্বস করে থাকে।

আমি এক সময় শ্রীলঙ্কায় ছিলাম। সেখানে দেখেছি, তারা ফোন নম্বর শূণ্য (০) দিয়ে শুরু হলে সেই শূণ্য উচ্চারণ করে না। ফোন নম্বর শূণ্য দিয়ে বলাকে সম্ভবতঃ তারা অশুভ মনে করে থাকে। একটি উদাহরণ দিই। শ্রীলংকার মোবাইল ফোনের নম্বরগুলো বাংলাদেশের মোবাইল ফোনের নম্বরের মতোই শূণ্য (০ জিরো)দিয়ে শুরু হয়। যেমন কোন এক লোকের মোবাইল ফোন নম্বর যদি 019612 হয় তাহলে সে বলবে নট ওয়ান নাইন সিক্স ওয়ানটু।


এতো গেলে মোবাইল ফোনের নম্বরের বিষয়। এবার অন্য একটি বিষয়। সেই সময় শ্রীলংকার এক মাত্র বিমান বন্দর ছিল Bandaranayeke Internationa Airport. বিমান বন্দরে Boarding এর জন্য তখন মোট ১৪ নম্বর পর্যন্ত গেইট ছিল। কিন্তু আমি ১৩ নম্বর গেইট কোথাও খুজেঁ পেলাম না। বন্দরে কর্মরত এক জন অফিসারকে জিজ্ঞেস করলে উনি যা বললেন তা হলো-

এক সময় বিমান বন্দরে ১৩ নম্বর গেইট ছিল। সেই সময় ১৩ সম্বর গেইট দিয়ে লন্ডনগামী ফ্লাইট ছাড়তো। কালক্রমে যাত্রীরা ১৩ নম্বরকে আনলাকি মনে করে সেই গেইটটিকেও আনলাকি মনে করতে লাগলো। অনেকের মনে ভয় ঢুকে গেল। না জানি আবার কোন সমস্যা হয়। শেষ পর্যন্ত বিমান বন্দর কর্তৃপক্ষের কানেও বিষয়টি গেল। তারা শেষ অবধি ১৩ নম্বর গেইটটি আর রাখলেনই না।

মালয়েশিয়া আসার পর আরো একটি সংখ্যা বিষয়ক সংস্কার দেখতে পেলাম। এটি বহুতল ভবনের তলার নম্বর প্রদান বিষয়ক। দুই ডিজিটের তলার শেষ অংকটি ৪ হলে তারা সেটা লিখবে না। যেমন ১৩ তলার পর ১৪ তলা হবার কথা। কিন্তু এরা ১৪ তলাকে বুঝাতে 13A ব্যবহার করবে। একই ভাবে ২৪, ৩৪ ৪৪ তলা লিখতে তারা 23A, 33A, 43A ব্যবহার করবে। তবে ৪ তলা বুঝাতে এরা ৪ ই ব্যবহার করে। 3A ব্যবহার করে না।

ব্লগারদের মধ্যে কেউ যদি মালয়েশিয়া বেড়াতে আসেন তাহলে যে কোন বহুতল ভবনের লিফটের গায়ের নম্বরগুলো একবার পড়ে দেখতে পারেন। নিজ চোখে দেখতে মজাই লাগবে।

সম্প্রতি আমি জানতে পেলাম- UK-তে নাকি কোন টেলিফোন নম্বরে জিরো থাকলে সেটাকে জিরো পড়ে না। তার বদলে পড়ে “ও”। যেমন কোন লোকের ফোন নম্বর যদি 014057 তাহলে সে পড়বে ও ওয়ানফোরওফাইভসেভেন। বিষয়টি একটু মজা লাগার মতোই।

এছাড়াও দেশে প্রচলিত আছে- লাকি সেভেন, আনলাকি থারটিন। জানি না আরো আছে কিনা। জগৎ বড়ই বৈচিত্রময়। সেই সব বৈচিত্র যতই দেখি ততই ভালো লাগে।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫০
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×