somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৫ মিনিট শরীর চর্চা করতে বললেন তুন মাহাথির

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাটাহাটির প্রচারণা চালাচ্ছেন তুন মাহাথির

সরকারী ও বেসরকারী কর্মকর্তাদের কমপক্ষে ১৫ মিনিট শরীর চর্চা করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তুন মাহাথির। তিনি বললেন- এটাকে সবাই মেনে চলুন এবং কালচারে পরিণত করুন। কেননা, শরীর ফিট রাখার কোন বিকল্প নেই।

প্রচারণার সাথে আছেন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ও।

তিনি বলেন, আমি সকল সরকারী ও বেসরকারী কর্মকর্তাদের পরামর্শ দিতে চাই, সকাল ১১ টায় একটু সময়ের জন্য কাজ বন্ধ করে সামান্য একটু শরীর চর্চা করুন। সম্ভব হলে এয়ার কন্ডিশন রুমের বাইরে বের হয়ে এসে এটা করুন।

সবার শেষে অফিসের সবাইকে নিয়ে হাটাহাটি।


সব স্টাফদেরকেও আমি পরামর্শ দিতে চাই , ১৫ন মিনিটের জন্য বাইরে বের হয়ে আসুন। শরীর চর্চা করুন। এরপর আবার কাজে ঝাপিয়ে পড়ুন।

প্রধানমন্ত্রী গতকাল ‘When Active Living Kicks’ (WALK) শীষর্ক এক প্রচারণা চালানোর সময় এই আহ্বান জানান। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রচারণা চালাচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পত্নী তুন সিতি হাসমা , স্বাস্থ্য মন্ত্রী Datuk Seri Dzulkefly Ahmad উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাহাথির জনগণকে ধূমপান না করতে এবং এলকোহল জাতীয় পানীয় পান না করতে পরামর্শ দেন। তিনি আরো বলেন- ৯৩ বছর বয়সেও আমার স্বাস্থ্য ঠিক রাখার পিছনে কোন গোপন রহস্য নেই। আমি সব সময় একটি স্বাস্থ্যসম্মত জীবন প্রণালী অনুসরণ করি। তিনি বলেন- প্রচুর খাওয়া –দাওয়া করার কোন দরকার নেই। বেশী বেশী খেলে কেবল ওজন বৃদ্ধি পায় আর পেট মোটা হয়।

বেশী খাবার খাবেন না। যতক্ষণ স্বাদ লাগবে খান। তারপর খাওয়া বন্ধ করে দিন। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখাও খুব জরুরী। কেননা, শরীরে আকার ছোট থাকলে হৃতপিন্ড সহজেই পুরো শরীরে রক্ত পাম্প করতে পারে। মালয়েশিয়ানদের প্রচুর হাটা দরকার। তারা হাটতে চায় না। ফলে বুড়ো হয়ে গেলে তাদের পেশীগুলো অকেজো হয়ে পড়ে। তাই আমাদের পেশীগুলোকে ব্যবহার করা দরকার।

আমার বাসায় একটি লিফ্ট আছে। কিন্তু আমি তা কখনোই ব্যবহার করি না। আমি সব সময় সিড়ি বেয়ে উঠতে পছন্দ করি।

এখানে উল্লেখ করা যেতে পারে যে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়াতে বর্তমানে মোটাতাজা ( স্থূলাকায়) লোকের সংখ্যা সব চেয়ে বেশী। এটা নিয়ে এখানকার এফএম রেডিও বি এফএম সম্প্রতি একটি লাইফ অনুষ্ঠানও করেছে। যেখানে দেশের খ্যাতনামা ডাক্তারগণও ছিলেন।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×